অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


চরফ্যাশনে বিষমুক্ত নিরাপদ  সবজি উৎপাদন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:২৩

remove_red_eye

৪৫৮

এ আর এম মামুন, চরফ্যাশন: শাক-সবজিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এর সঙ্গে বাড়ছে উৎপাদন খরচ, দূষিত হচ্ছে মাটি, পানি ও বাতাস, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র। এ ক্ষতি থেকে কৃষক, ভোক্তা ও পরিবেশকে বাঁচাতে ভোলার চরফ্যাশনের চর মাদ্রাজ বিষমুক্ত নিরাপদ সবজি চাষের আবাদ হয়েছে। এ আবাদ যেন বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনের এক ভূস্বর্গ।
পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষি স¤প্রসারণ অধিদপ্তর ‘আইপিএম মডেল ইউনিয়ন চর মাদ্রাজে একশ একর জমিতে পাঁচ শতাধিক কৃষক বিষমুক্ত সবজি উৎপাদনে জড়িত রয়েছেন।
উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলার চর মাদ্রাজ আইপিএম মডেল ইউনিয়নের ২০ টি দলে পাচঁশত জন কৃষকের সমন্বয়ে একশ একর জমি আনা হয়েছে নিরাপদ সবজি চাষের আওতায়। এই চাষ পদ্ধিতে জৈব কৃষি ও জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে রবি মৌসুমের সবজি উৎপাদন করছেন। সবজির মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, শসা, মরিচ, লাউ ইত্যাদি। প্রকল্পভুক্ত এসব সবজিক্ষেতে রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট। ক্ষতিকর পোকামাকড় দমনে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সেক্স ফেরোমোন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, নীল আঠালো ফাঁদ, মালচিং সীট, নেট হাউস, জৈব বালাইনাশক, ইকোমেকস, বায়োট্রিন ইত্যাদি।
প্রকল্পভুক্ত কৃষকদের বিনামূল্যে সবজির চারা, উৎপাদনের জন্য বীজ, কেঁচো সার, সেক্স ফেরোমোন ফাঁদ, জৈব বালাইনাশক, বিভিন্ন ধরনের লিউর, হলুদ আঠালো ফাঁদ, নীল আঠালো ফাঁদ, মালচিং সীট প্রদানসহ বিভিন্ন ধরণের সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিস। এসব ব্যবহার পদ্ধতির ওপর কিষান-কৃষাণীদের হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। শেখানো হয়েছে ফাঁদ স্থাপনের কায়দা- কৌশল।
প্রকল্প ভূক্ত কৃষক শাহিনসহ কয়েকজন কৃষক বলেন- উপজেলা কৃষি অফিসে সহযোগিতায় আমরা বিষ মুক্ত সবজি চাষ করেছি। এ সবজি চাষে কোন রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করিনি। ফেরোমোন ফাঁদ, জৈব বালাইনাশক, বিভিন্ন ধরনের লিউর, হলুদ আঠালো ফাঁদ, নীল আঠালো ফাঁদ, মালচিং সীট ইত্যাদি ব্যবহার করেছি। কৃষি অফিসের কর্মকর্তাগন নিয়োমিত সবজি ক্ষেত পরিদর্শন করেন এবং আমাদের পরামর্শ দেন। বিষ মুক্ত সবজি চাষে আমাদের খরচ কম হয়েছে। এখানকার বিষ মুক্ত সবজি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারবো বলে আশা করছি। এতে ভালো দাম পাবো। এ বিষয়ে সহায়তার জন্য কৃষি অফিস উদ্যোগ নিয়েছেন।
অত্র বøকের উপসহকারী কৃষি কর্মর্তা বিকাশ চন্দ্রদাস বলেন- সময়মতো প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণের ফলে মাঠে এখন করলা, মিষ্টি কুমড়া, লাউ, টমেটো, বেগুন, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, ব্যাপকভাবে হয়েছে। জৈব বালাইনাশক ব্যবহারের ফলে সবজি ফসলের শোষক পোকা দমন হয়েছে।
উপসহকারী উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা ছানাউল্লাহ আজম বলেন-আইপিএম অথবা সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশের ক্ষতি না করেই স্বল্প খরছে অল্প সময়ে অধিক ফলন পাওয়া সম্ভব বিধায় কৃষকরা এখন এই পদ্ধতিতেই বেশীসবজি চাষে আগ্্রহ দেখাচ্ছে।
উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক বলেন, অত্র ইউনিয়নে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনের মাধ্যমে এটাকে আইপি মডেল ইউনিয়নে রুপান্তরের লক্ষে কাজ করছে উপজেলা কৃষি অফিস। ক্লাষ্টার/গ্রæপ ভিত্তিক উৎপাদিত নিরাপদ সবজি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে বাজারজাত করণের লক্ষে কাজ করছে অত্র প্রকল্পটি।





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...