অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ক্রোয়েশিয়া সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:১৩

remove_red_eye

৩০৪

লালমোহন প্রতিনিধি: কাতার বিশ^কাপ নকআউট পর্বে শুক্রবার রাত ৯টায় খেলবে ক্রোয়েশিয়া। এজন্য ভোলার লালমোহনে ক্রোয়েশিয়া সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ড মনির কমিশনারের বাড়ী থেকে প্রায় ৩শ মোটরসাইকেল নিয়ে ক্রোয়েশিয়া সমর্থকগোষ্ঠী শোভাযাত্রা করে। এতে নেতৃত্ব প্রদান করেন লালমোহন পৌরসভার সাবেক কমিশনার মনিরুজ্জামান মনির। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে মনির কমিশনার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীর ইতিহাসে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবলে খুবই ভালো এবং প্রথম সারির দল। তৃতীয় দল হিসেবে আমার কাছে মনে হয়েছে ক্রোয়েশিয়া শ্রেষ্ঠ দল। কারন এই দলের খেলোয়ারেরা খেলার ছন্দ, তাল মিলিয়ে খেলে। মাঠের দর্শক ও টিভির দর্শকেরা ক্রোয়েশিয়ার খেলোয়ারদের খেলা দেখে আনন্দ লাভ করে। আমি সবসময় ক্রোয়েশিয়ার সমর্থক ছিলাম আছি। শুক্রবার রাত ৯টায় ক্রোয়েশিয়ার সাথে ব্রাজিলের খেলা হবে। ব্রাজিল ভালো দল হিসেবে সারা বিশে^ পরিচিত। তবুও আমার প্রিয় দল ক্রোয়েশিয়ার জন্য শুভকামনা রইল। আমার বিশ^াস ক্রোয়েশিয়া ভালো খেলবে।   

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...