অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে টুরিস্ট পুলিশের মতবিনিময়

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২২ রাত ১০:০৪

remove_red_eye

৩৮৬

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে সম্ভাবনাময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বাংলাদেশ টুরিস্ট পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় চরফ্যাসন শহরের হোটেল মারুফ ইন্টারন্যাশনাল  লাউঞ্জে বরিশাল রিজিয়নের টুরিস্ট পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে স্থানীয় গণমাধ্যমকর্মি,হোটেল ব্যবসায়ী ও  বিভিন্ন পেশাজীবি দের নিয়ে মতবিনিময়  অনুষ্ঠিত হয়েছে। সভায় চরফ্যাশন উপজেলার  গুরুত্বপূর্ণ পর্যটন স্পটে পর্যটকদের  উদ্বুদ্ধ করতে তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণ,অনাগত যে কোন পরিস্থিতিতে পর্যটকদের আইনগত সহায়তা প্রদান সহ নানাবিধ বিষয় নিয়ে  আলোচনা হয়। এসময় জ্যাকব টাওয়ার,শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, দৃষ্টি নন্দন ফ্যাশন স্কয়ার, বেতুয়া প্রশান্তি পার্ক, খামার বাড়ি রিসোর্ট,ইকো পার্ক কুকরি মুকরি, লাল কাকড়ার দ্বীপ তারুয়া সহ চরফ্যাসনের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে আসা পর্যটকদের ভ্রমণকে নিরাপত্তা নিশ্চিত করাই টুরিস্ট পুলিশের কাজ।  মতবিনিময়ে আগতদের পরামর্শের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন বরিশাল রিজয়নের পুলিশ সুপার আশরাফুর রহমান।
মতবিনিময় সভায় আরো অংশ গ্রহণ করেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আযাদ রহমান, চরফ্যাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম সৌরভ, চরফ্যাসন থানার অফিসার ইন চার্জ (ওসি) মোরাদ হোসেন, চরফ্যাসন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম, আবু সিদ্দিক,হোটেল ব্যবসায়ী বাবুল মিয়া, মারুফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী  মারুফ হোসেন মিয়া,হোটেল বকসী ইন্টারন্যাশনালের জিএম মোঃ হোসেন বকশী, হোটেল গ্রীণ প্যালেসের মালিক ব্যবসায়ী মেহেদী হাসান রাজিব।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...