অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে এপ্রিল ২০২৬ | ৮ই বৈশাখ ১৪৩৩

বিশ্বজুড়ে বনানীর আগুনের খবর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে মার্চ ২০১৯ রাত ০৯:৩২

remove_red_eye

৬৯৭

দৈনিক বাংলার কণ্ঠ ডেস্ক : রাজধানীর বনানীতে বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত, অনেক আহত ও ভবনের ভেতর আটকা মানুষের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
যেসব আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয়েছে তারা সম্প্রতি পুরান ঢাকার চকবাজার অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদন করেছে, ‘বাংলাদেশে আগুন : ঢাকার বনানীর বহুতল ভবনে ভয়াবহ আগুন’ শিরোনামে। গত মাসে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৮ জন নিহত হওয়ার কথাও উল্লেখ করেছে তারা। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসও আগ্নিকাণ্ডের খবর জানিয়েছে।
আরেক মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের শিরোনামে বলা হয়েছে, বাংলাদেশের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন, ভেতরে আটকা অনেক মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ঢাকার বহুতল ভবনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে মরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান, ডেইলি মেইল, ইন্ডিপেন্ডেন্ট ও ডেইলি স্টার তাদের অনলাইনে ঢাকার বনানীর বহুতল ভবনে আগুনের খবর জানিয়েছে। ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘ঢাকার বহুতল ভবনে আগুন, জীবন বাঁচাতে লাফ দিচ্ছে মানুষ’।

ভারতীয় গণমাধ্যমগুলোতেও রাজধানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে ‘বাংলাদেশের রাজধানীতে ২২ তলা ভবনে আগুন, নিহত ৫’ শিরোনামে।
কলকাতার দৈনিক আনন্দবাজারসহ হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, ইন্ডিয়া ট্যুডে, এনডিটিভিতেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে রাজধানীর বনানী এলাকায় অবস্থিত ২২ তলা ভবনে অগ্নিকাণ্ডের খবর নিয়ে।
তাছাড়া রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি, সিঙ্গাপুরের স্ট্রেইট টাইমস, তুরস্কের আনাদোলু, ইরানের পার্স ট্যুডে, জার্মানির ডয়েচেভেলেও ঢাকার বনানীতে বহুতল ভবনের অগ্নিকাণ্ডের সংবাদ প্রকাশিত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বনানীর আগুনের সঙ্গে গত মাসে চকবাজার অগ্নিকাণ্ডে ৭৮ জন নিহত হওয়ার প্রসঙ্গ টানা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে।
বনানীর বহুতল সেই এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত এবং ২৮ জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। এর মধ্যে একজন বিদেশি। তিনি শ্রীলঙ্কার নাগরিক।
বাংলার কণ্ঠ/জেএস/২৮ মার্চ-১৯

ভোলায় হাম-রুবেলার টিকা পাবে দুই লাখ ৮৮ হাজার ৯২২ শিশু

ভোলায় হাম-রুবেলার টিকা পাবে দুই লাখ ৮৮ হাজার ৯২২ শিশু

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ।। চলবে ৯ মে পর্যন্ত

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ।। চলবে ৯ মে পর্যন্ত

বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার: মাফরুজা সুলতানা

বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার: মাফরুজা সুলতানা

জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী

জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী

পরীক্ষার্থীরা হাসিমুখে কেন্দ্রে আসবে, হাসিমুখেই বের হবে: শিক্ষামন্ত্রী

পরীক্ষার্থীরা হাসিমুখে কেন্দ্রে আসবে, হাসিমুখেই বের হবে: শিক্ষামন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: তথ্য প্রতিমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী

দুর্নীতি করলে ২৪ ঘণ্টা এই মন্ত্রণালয়ে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

দুর্নীতি করলে ২৪ ঘণ্টা এই মন্ত্রণালয়ে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

ভোলাশিবপুরে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার, ছুরি উদ্ধার

ভোলাশিবপুরে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার, ছুরি উদ্ধার

আরও...