বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই ডিসেম্বর ২০২২ সকাল ১১:০১
৪৬৬
বন্দী বিনিময় চুক্তির আওতায় রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রের তারকা বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনার। তার বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে মুক্ত করে দেওয়া হয়েছে ১২ বছর ধরে দেশটির কারাগারে বন্দী অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটকে।
মাদক সংক্রান্ত অভিযোগে প্রায় ১০ মাস রুশ কারাগারে বন্দী ছিলেন গ্রিনার। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গ্রিনারের মুক্তির বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিবেচনা করছিলেন। গ্রিনারের বিষয়ে হোয়াইট হাউস থেকে এক ভাষণে বাইডেন বলেছেন, গ্রিনারের সঙ্গে তার কথা হয়েছে এবং তার মনোবল চাঙা রয়েছে বলেও উল্লেখ করেছেন বাইডেন।
বাইডেন আরও বলেছেন, তিনি (গ্রিনার) এখন নিরাপদ। বর্তমানে তিনি একটি বিমানে আছেন। রাশিয়ায় অসহনীয় পরিস্থিতিতে অন্যায়ভাবে আটক থাকার পর তিনি কয়েক মাস পরে বাড়ি ফিরছেন। ব্রিটনি শিগগিরই তার প্রিয়জনের কাছে ফিরে আসবেন।
তবে মার্কিন প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করে বলেছেন, এই বন্দী বিনিময় চুক্তিতে মিশিগান করপোরেট সিকিউরিটি এক্সিকিউটিভ পল হুইলানকে অন্তর্ভুক্ত করা হয়নি। হুইলান গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৮ সালের ডিসেম্বর থেকে কারাগারে বন্দী। মার্কিন সরকার সব সময়ই হুইলানের বিরুদ্ধে আনীত অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।
গ্রিনারের মুক্তির খবরে প্রতিক্রিয়া ব্যক্ত করে তার স্ত্রী শ্যারিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পাশে দাঁড়িয়ে বলেন, তিনি আবেগে অভিভূত। তিনি বলেন, এই মুহূর্তে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো—প্রেসিডেন্ট বাইডেন এবং তার পুরো প্রশাসনের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
এর আগে, গত এপ্রিলে ট্রেভর রিডকেও একই প্রক্রিয়ায় মুক্ত করা। উল্লেখ্য, গ্রিনার দুবারের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী।
সূত্র: দ্য গার্ডিয়ান
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে
পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত
ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক