লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:৩৩
৩৮২
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ‘বডার সাইড এ্যানিমেল ডিটেক্টর’ তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। রবিবার সকালে লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গনে ডিজিটাল উদ্ভাবনী মেলায় তাদের এই উদ্ভাবনটি প্রদর্শন করা হয়।
মাত্র একদিনের প্রচেষ্টায়ই নতুন এই প্রযুক্তিটি তৈরি করতে সক্ষম হয়েছেন লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী সোয়াইব হোসেন সোহান, মোহাম্মদ জুবায়ের ও দ্বীপ নন্দী। তাদের উদ্ভাবিত এই প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে আরডিউনো কার্ড ও পিআরআই সেন্সর।
যা দেশের বর্ডার দিয়ে অবৈধভাবে প্রবেশ ও চোরাচালান করলে সংকেত দিবে কাছে থাকা বিজিবি ক্যাম্পে। যার মাধ্যমে সর্তক হতে পারবেন বিজিব সদস্যরা। এই বডার সাইড এ্যানিমেল ডিটেক্টরটি চলবে ব্যাটারির মাধ্যমে।
উদ্ভাবনকারী শিক্ষার্থী সোয়াইব হোসেন সোহান জানান, সরকারি সহায়তা পেলে নাম মাত্র মূল্যে বিজিবির কাজে ব্যবহারের জন্য এ বডার সাইড এ্যানিমেল ডিটেক্টরটি সম্পূর্ণভাবে উপযোগী করা সম্ভব হবে। যার মাধ্যমে বিজিবি খুব সহজেই সিমান্তের অপরাধ দমনে কাজ করতে পারবে। এই যন্ত্রটি নির্দিষ্ট স্থান থেকে আশেপাশের ৭ থেকে ৮ মিটার পর্যন্ত কাজ করবে। যার একটি তৈরিতে ১৫ শত টাকার মত খরচ হলেও, এক সঙ্গে অনেকগুলো তৈরি করলে দাম পরবে মাত্র দুই থেকে আড়াইশত টাকা।
লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রধান অতিথি অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ বলেন, ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে কয়েকটি স্টল বসেছে। যার মধ্যে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবন করা এই প্রযুক্তিটি ব্যতিক্রম। পরিপূর্ণ করে তৈরি করতে পারলে এটি বাংলাদেশ বিজিবি ব্যবহার করে উপকৃত হবে, দেশ উপকৃত হবে। সরকারিভাবে সহায়তা দিলে শিক্ষার্থীদের চিন্তা আরো প্রকাশ হবে। যাতে করে সৃষ্টি হবে দেশের সম্পদ।
অন্যদিকে, উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে রোববার সকালে লালমোহনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বসেছে বেশ কয়েকটি স্টল।
ডিজিটাল উদ্ভাবনী মেলার আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মাহাবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ আরো অনেকে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত