বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:২৫
৪২০
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। একই সঙ্গে সারা দেশে গণমিছিল করবে বলেও জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা।
সোমবার (১২ ডিসেম্বর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার (৭ ডিসেম্বর) পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনার পর গতকাল কেন্দ্রীয় কার্যালয় বুঝিয়ে দিলেও আজই প্রথম নয়াপল্টনের কার্যালয়ে আসেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ১০ তারিখে ঢাকা বিভাগীয় গণসমাবেশের লক্ষ্য ছিল মানুষের সামনে বর্তমান সরকারের চরিত্র তুলে ধরা। কীভাবে তারা দলীয় নেতাকর্মী ও পুলিশ দিয়ে বিরোধীদলকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে, সেটা সারা দেশের মানুষ দেখেছে।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের নির্দেশে তাদের দলের কর্মীরা ১০ তারিখ ঘিরে এমন কোনো অপকর্ম নাই যা করেনি। সরকার আতঙ্ক তৈরি করলেও বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করে দেখিয়েছে।
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নজিরবিহীন বর্বরতা চালিয়েছে। তারা বিএনপি কার্যালয়ে ভাঙচুর করেছে। গুরুত্বপূর্ণ ফাইলপত্র, কম্পিউটার, হার্ডডিস্ক, অর্থ লুট করেছে। সব কক্ষের দরজা ভাঙচুর করেছে। জিয়াউর রহমানের ম্যুরাল পর্যন্ত ভেঙে ফেলেছে।
খন্দকার মোশাররফ বলেন, ৭ তারিখে পুলিশ যেভাবে হামলা চালিয়েছে তা নজিরবিহীন। নিন্দা জানাবার ভাষা নেই। তারা দলীয় কার্যালয় থেকে সিনিয়র নেতাসহ চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।এসব গ্রেপ্তারের উদ্দেশ্যই ছিল ১০ ডিসেম্বরের সমাবেশ পণ্ড করা। অথচ আমাদের সমাবেশ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, প্রতিটি সমাবেশে বাধা দিয়েছে সরকার। সরকারের হিসেবে এটা খেলা, কিন্তু বিএনপি এই খেলায় বিশ্বাস করে না। জনগণ বিক্ষুব্ধ, তারা আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় চায় না। আমরা গণসমাবেশ থেকে ১০ দফা দাবি দিয়েছি। এসব দাবির সমর্থনে যারা যুগপৎ আন্দোলন করবে তারাও কর্মসূচি দিয়েছে। নেতাকর্মীদের মুক্তির দাবি ও কেন্দ্রীয় অফিসে ভাঙচুর এবং লুটের অভিযোগে কাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নয়াপল্টন বিএনপি অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।
খন্দকার মোশাররফ আরও বলেন, গতকাল থেকে আমরা কার্যালয়ে আসতে পারছি। কী কী খোয়া গেছে, তার তালিকা করা হচ্ছে। তালিকা শেষ হলে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ১০ডিসেম্বরের সমাবেশে প্রত্যাশার চেয়েও অনেক বেশি জনসমাগম হয়েছে। তারপরও সরকার এটাকে ব্যর্থ বলছে। সরকার দিশেহারা, তারা কোন সময় কী বলবে তা নিজেরাও জানে না।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত