অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মরক্কান ফুটবল ভক্তদের দোহায় নিতে ৩০টি বিশেষ ফ্লাইট

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:২৭

remove_red_eye

৫৫৯

দুর্দান্ত খেলে চলেছে মরক্কো। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে তারা। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বমঞ্চে শেষ চারে দলটি। আগামী বুধবার ফ্রান্সের বিপক্ষে আল খোরের আল বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো। এই ম্যাচে ঘরের মাঠের অনুভূতি দিতে তৎপর দেশটির সরকারি বিমান সংস্থা রয়্যাল এয়ার ম্যারক (আরএএম)।

ক্যাসাব্লাঙ্কা থেকে দোহায় ফুটবল ভক্তদের নিয়ে যেতে ৩০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে আরএএম। সোমবার এক বিবৃতিতে জানিয়েছে এই এয়ারলাইন। মঙ্গলবার ও বুধবার ফ্লাইটগুলো দেশ ছাড়বে।

মরক্কো নকআউট নিশ্চিতের পর থেকে ফিরতি বিমানের টিকিটে মূল্য ছাড় দেওয়া হচ্ছে। তাতে হাজার হাজার মরক্কান দর্শক স্টেডিয়ামে গিয়ে দলকে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন।

মরক্কো ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ে বিশ্বকাপ শুরু করে। পরের ম্যাচে ২-০ গোলে জিতে বেলজিয়ামকে বিদায়ের পথ দেখায়। এরপর কানাডাকে ২-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে ওঠে তারা, সেখানে স্পেনের সঙ্গে টাইব্রেকারে ৩-০ তে জিতে নিজেদের সেরা সাফল্য পায় কোয়ার্টার ফাইনালে উঠে। ছাড় দেয়নি পর্তুগালকেও, ১-০ গোলে জিতে নিশ্চিত করেছে সেমিফাইনাল।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...