বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৩২
৪৮১
সরকারি স্কুলে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ৫৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল লটারির মাধ্যমে ফল প্রকাশ করেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে ২ হাজার ৮৫২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি হবে।
বিকেল ৫টা থেকে ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ভর্তি সংক্রান্ত লটারির ফল পাওয়া যাবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চাহিদা মোতাবেক দেশব্যাপী সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির অনলাইনভিত্তিক লটারির মাধ্যমে ফল প্রকাশের জন্য একটি ডায়নামিক সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হয়। এর মাধ্যমে মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ ও নির্ভুল প্রক্রিয়ায় ভর্তির জন্য ছাত্রছাত্রী নির্বাচন করা হয়েছে।
এ কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক ছাত্রছাত্রী নির্বাচন করা হয়েছে। এ প্রক্রিয়ায় মোট ৩ হাজার ৩৯২টি প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। এর মধ্যে ৫৪০টি সরকারি ও ২ হাজার ৮৫২টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রক্রিয়ায় এবার মোট ১ লাখ ১২ হাজার ৬৪৪টি আবেদন গৃহীত হয়েছে।
লটারির ফল জানবেন যেভাবে
ডিজিটাল পদ্ধতিতে দুটি মাধ্যমে ভর্তি সংক্রান্ত ফল পাওয়া যাবে। এগুলো হলো—টেলিটক মোবাইল নাম্বার থেকে এসএমএস করে ফল জানা যাবে। GSA RESULT USER ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। উদাহরণ GSA RESULT DFSRESGSJD লিখে যেকোনো টেলিটক মোবাইল থেকে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। এছাড়া https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত