বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:০১
৩৭৪
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সুপার ফ্লপ। তারা পাগল হয়ে গেছে। এখন বেপরোয়া আচরণ করছে।
তিনি বলেন, কোয়ার্টার ফাইনালে গোল দিয়েছি, সেমি ফাইনালেও গোল দিব, ফাইনালেও জিতব। এই খেলা জাতীয় নির্বাচনের খেলা।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের একথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ১০ ডিসেম্বর যা চেয়েছে, তার কিছু করতে পারেনি। তারা সরকারকে লাল কার্ড দেখানোর কথা বলেছিল। কিন্তু জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে। বিএনপির গণসমাবেশে আমরা জয়-পরাজয় কিছু দেখছি না। আওয়ামী লীগ সতর্ক অবস্থানে ছিল সেদিন।
ওবায়দুল কাদের বলেন, দুঃসময়ে যারা দলের জন্য ত্যাগ করেছেন তাদের মূল্যায়ন করতে হবে। বসন্তের কোকিলদের যেনো দলে স্থান দেয়া না হয়।
তিনি বলেন, আওয়ামী লীগই একমাত্র এদেশে ক্ষমতা হস্তান্তর করেছে শান্তিপূর্ণভাবে, যা অন্যকোন দল করেনি।
এরআগে সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ফরিদুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন মাহবুব উল আলম হানিফ। এছাড়াও মোস্তাক আহমদ চৌধুরীকে জাতীয় পরিষদ সদস্য করা হয়।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত