অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:০১

remove_red_eye

৩৭৩

লালমোহন  প্রতিনিধি: ভোলার লালমোহনে বিদ্যুৎর্স্পশে মো. রাফিন (১০) নামের ৫ম শ্রেণির এক শিশু  শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর মাদ্রাসার ছাদের ওপর এ ঘটনা ঘটে। নিহত রাফিন দেবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ও দেবীর চর বাজার এলাকার মো. রোমানের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে রাফিন দেবিরচর দাখিল মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে অসতর্কতাবশত মাদ্রাসার ছাদের ওপর থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে জড়িয়ে যায়। এতে করে ঘটনাস্থলেই মুখ ও হাত ঝলসে মারা যায় রাফিন।
এ দুর্ঘটনার খবর পেয়ে লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এবং ওসি মো. মাহাবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...