চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:৫২
১৪৬৭
বাস্তবায়ন হচ্ছেনা ড্রাগ নিয়ন্ত্রণ আইন
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : ভোলার চরফ্যাসনে ড্রাগ লাইসেন্স বিহীন দোকানে ঔষধ বিক্রির অভিযোগ ওঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কসহ বিভিন্ন ইউনিয়নের বাজারের অলি গলিতে নিয়ম নিতির তোয়াক্কা না করেই ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠেছে শতশত ঔষধের দোকান। যার শতকরা ২০ ভাগ চলছে পৌরসভা থেকে নেয়া ট্রেড লাইসেন্স দিয়ে। ছোট বড় এসব ঔষধের দোকানে প্রশিক্ষিত ফার্মাসিস্ট ছাড়া এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াও অবাধে বিক্রি হচ্ছে উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক,নিষিদ্ধ ঔষধ,নকল ও নি¤œমানের বিভিন্ন প্রকারের ঔষধসহ মেয়াদোত্তীর্ণ ভেজাল ঔষধ। এছাড়াও হাত বাড়ালেই পাওয়া যায় যৌন উত্তেযক ঔষধ। যার ফলে রোগ নিরাময়ের চেয়ে জটিল রোগে আক্রান্ত ও আর্থিক,শারীরিক এবং মানষিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রোগী ও রোগীর পরিবারের স্বজনরা। যৌন উত্তেযক ঔষধ সেবন করে তরুন কিশোর ও যুবকরা সমাজের জন্য বোঝা হয়ে উঠছেন বলে মনে করেন কিশোর কিশোরীদের নিয়ে কাজ করা একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। এসব ঔষধ ব্যবসায়ীরা ড্রাগ নিয়ন্ত্রণ অধ্যাদেশকে গুরুত্ব দিচ্ছেনা। পাশাপাশি ফার্মাসিস্ট নিয়োগ ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়ম নিতিও মানছেন না অনেক ব্যবসায়ী। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কে শত শত ঔষধের দোকানে রয়েছে অল্প পারিশ্রমিকের অদক্ষ কর্মচারী। আর এসব কর্মচারিরাই নিজেদেও পল্লী চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখেন এবং জটিল রোগের ঔষধ বিক্রি করেন। ফার্মেসী মালিকগন আবার এসব কর্মচারিকেই হাসপাতালের রোগী ধরার দালাল হিসেবেও ব্যবহার করছেন। এছাড়াও ৪০/৫০ ভাগ কমিশনে ক্রয় করা মানহিন ভেজাল ঔষধ রোগী বা ভোক্তাদের কাছে বেশি মূল্যে (এমআরপি) বিক্রির মাধ্যমে প্রতারণা করার অভিযোগ রয়েছে ফার্মেসিগুলোর বিরুদ্ধে।
ঔষধ ক্রেতা পৌরসভার বাসিন্দা মাইনুল ইসলাম জানান, আমার পরিবারের অসুস্থ্য বাবা ও ভাইয়ের জন্য প্রতি মাসে প্রায় ৬হাজার টাকার ঔষধ লাগে। যা ঔষধ বাজারের ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সিন্ডিকেটের জন্য এমআরপি মূল্যেই কিনতে হচ্ছে। চরফ্যাশন উপজেলার সচেতন নাগরিকরা দ্রæত এসব নকল,মানহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স বিহীন ঔষধের দোকান বন্ধে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে দালাল ও প্রতারক ব্যবসায়ী চক্রকে আটকের দাবি জানান। বাজারের একাধীক ঔষধ ব্যবসায়ীরা জানান,ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করেছি। ভোলা ড্রাগ সুপার ইফ্রাহীম ইকবাল চৌধুরী বলেন,যেসকল ব্যবসায়ীদের লাইসেন্স নেই তাদেরকে লাইসেন্স আবেদন করার জন্য বলা হয়েছে। আর অবৈধ ভেজাল ঔষধের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক