অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

গুজব সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করা হচ্ছে: এমপি শাওন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০১৯ রাত ০৯:১৪

remove_red_eye

৯৩২

মোঃ জসিম জনি, লালমোহন || ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, গুজব সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করা হচ্ছে। বিএনপি জামায়াতের এজেন্টরা এসব গুজব সৃস্টি করছে। কেউ গুজবে কান দিবেন না। কোন কিছু না বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন না। বৃহস্পতিবার সন্ধ্যায় লালমোহন বদরপুর (দ.) ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন। এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করছেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসছে তখনি সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন হয়েছে। আর বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে সাধারণ মানুষের রক্ত শোষণ করেছে। হাওয়া ভবনে বসে দেশের অর্থ লুট-পাট করেছে। তিনি বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠন করার পর থেকে সারাদেশে স্কুল-কলেজ ও মাদ্রাসার নতুন নতুন ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের মানোন্নয়ন করেছেন। গ্রাম-গঞ্জের শিক্ষার্থীরা এখন ফ্যানের নীচে বসে ক্লাসে পড়া-লেখা করতে পারছে। সুন্দর পরিবেশে ছাত্র-ছাত্রীরা পড়া-লেখা করার সুযোগ পাচ্ছে।
বদরপুর (দ.) আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক তালুকদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমূখ।
লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলালীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...