চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২২ রাত ০৯:৪৭
৪৩৯
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নে ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীক মুক্তযোদ্ধা মোল্লা আবুল কালাম আজাদের প্রচার মাইক ও নির্বাচনী অফিস বন্ধ এবং গণসংযোগকারীদেরকে মাঠ থেকে উঠিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে নৌকা প্রতীকের প্রার্থী মো.হোসেন মিয়ার ছেলে হারুন ও বহিরাগত ক্যাডারদের বিরুদ্ধে।
চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের বীর মুক্তিযোদ্ধা মোল্লা আবুল কালাম আজাদ বুধবার বিকেলে আইনশৃঙ্খলা তদারকির দায়িত্বে নিয়োজিত চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নিকট এমন অভিযোগ করেছেন।
স্বতন্ত্র প্রার্থী মোল্লা আবুল কালাম আজাদের লিখিত অভিযোগ এবং তার ভাষ্যমতে, তার প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের মোঃ হোসেনের ছেলে হারুনসহ বহিরাগত এনায়েত, সিরাজ, সাইফুল, ইউসুফ, রাব্বিসহ প্রায় ১২০জন মঙ্গলবার বিকেল কাসেমগঞ্জ বাজারে তার নির্বাচনী প্রচার মাইক এবং চকবাজারে স্থাপনকৃত তার নির্বাচনী অফিস বন্ধ করে দিয়েছেন। অকথ্য ভাষায় গালমন্দ করেন মাঠে গণসংযোগকারী মহিলাদেরকে । নির্বাচনী প্রচারণায় নিয়োজিত তার পুরুষ ওয়ার্কারদেরকেও বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছেন।
তবে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. হোসেন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমার লোকজনের বিরুদ্ধে আনিত অভিযোগ ভূয়া ও উদ্দেশ্য প্রণোদিত। আমার ভাবমুর্তি নষ্ট করার জন্য এমন অভিযোগ করা হয়েছে।
চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবদুল মতিন খান বলেন, স্বতন্ত্র প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত