অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা ও অফিস বন্ধ করে দেয়ার অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২২ রাত ০৯:৪৭

remove_red_eye

৪২৮

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নে ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীক মুক্তযোদ্ধা মোল্লা আবুল কালাম আজাদের প্রচার মাইক ও নির্বাচনী অফিস বন্ধ এবং গণসংযোগকারীদেরকে মাঠ থেকে উঠিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে নৌকা প্রতীকের প্রার্থী মো.হোসেন মিয়ার ছেলে হারুন ও বহিরাগত ক্যাডারদের বিরুদ্ধে।
চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের বীর মুক্তিযোদ্ধা মোল্লা আবুল কালাম আজাদ বুধবার বিকেলে আইনশৃঙ্খলা তদারকির দায়িত্বে নিয়োজিত চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নিকট এমন অভিযোগ করেছেন।
স্বতন্ত্র প্রার্থী মোল্লা আবুল কালাম আজাদের লিখিত অভিযোগ এবং তার ভাষ্যমতে, তার প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের মোঃ হোসেনের ছেলে হারুনসহ বহিরাগত এনায়েত, সিরাজ, সাইফুল, ইউসুফ, রাব্বিসহ প্রায় ১২০জন মঙ্গলবার বিকেল কাসেমগঞ্জ বাজারে তার নির্বাচনী প্রচার মাইক এবং চকবাজারে স্থাপনকৃত তার নির্বাচনী অফিস বন্ধ করে দিয়েছেন। অকথ্য ভাষায় গালমন্দ করেন মাঠে গণসংযোগকারী মহিলাদেরকে ।  নির্বাচনী প্রচারণায় নিয়োজিত তার পুরুষ ওয়ার্কারদেরকেও বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছেন।
তবে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. হোসেন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমার লোকজনের বিরুদ্ধে আনিত অভিযোগ ভূয়া ও উদ্দেশ্য প্রণোদিত। আমার ভাবমুর্তি নষ্ট করার জন্য এমন অভিযোগ করা হয়েছে।
চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবদুল মতিন খান বলেন, স্বতন্ত্র প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...