অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলবে আফ্রিকান দল : সিএএফ প্রধান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২২ রাত ০৮:০৭

remove_red_eye

৫০৭

আগামী  ফিফা বিশ্বকাপ ফাইনালে আফ্রিকান কোন দেশ খেলবে  বলেই  বিশ্বাস করেন  মহাদেশটির  ফুটবল বস প্যাট্রিস মটসেপে।  বুধবার জোহানেসবার্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার  বিশ্বাস ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালে এই মহাদেশ থেকে একটি দেশ খেলবে। 
দক্ষিণ আফ্রিকান এই ধনকুবের বলেন, ‘কাতারে সেমিফাইনালে খেলার মাধ্যমে মরক্কো অন্যান্য আফ্রিকান দলের জন্য দরজা খুলে দিয়েছে। আমি আত্মবিশ্বাসী আগামী বিশ্বকাপে অবশ্যই একটি আফ্রিকান দল আরো দুর যাবে। আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) মূল লক্ষ্যই হলো আফ্রিকান কোন দেশের বিশ্বকাপ শিরোপা জয়। এই লক্ষ্য পূরণে বআমাদের খুব বেশীদিন অপেক্ষা করতে হবে না।’
সদ্য সমাপ্ত কাতার আসরে পাঁচটি আফ্রিকান দল অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বর্ধিত কলেবরের বিশ^কাপে ৪৮টি দলের মধ্যে নয় থেকে দশটি আফ্রিকান দল থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রথমবারের মত আফ্রিকান দেশ হিসেবে কাতার  বিশ^কাপের সেমিফাইনালে পৌঁছে মরক্কো ইতিহাস রচনা করেছে। এ্যাটলাস লায়ন্সরা গ্রুপ পর্বে বেলজিয়ামকে হতবাক করে দিয়ে ইউরোপের আরো দুই পরাশক্তি স্পেন ও পর্তুগালকে নক আউট পর্বে পরাজিত করে। সেমিফাইনালে অবশ্য ফ্রান্সের সাথে আর পেরে উঠেনি। 
মটসেপে বলেছেন, ‘আগামী বিশ^কাপে অন্তত ১০টি আফ্রিকান দেশ খেলার সুযোগ পাবে। আর সে কারনেই এদের মধ্য থেকে শিরোপা জয়ের সম্ভাবনাও বেশী থাকবে।’
পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও দুইবারের বিজয়ী ফ্রান্সকে গ্রুপ পর্বে পরাজিত করায় ক্যামেরুন ও তিউনিশিয়াকেও অভিনন্দন জানিয়ে দল দুটির প্রশংসা করেছে সিএএফ প্রধান। এ সম্পর্কে মটসেপে বলেন, ‘ক্যামেরুন ও তিউনিশিয়া যা অর্জন করেছে তাতে আমাদের গর্বিত হওয়া উচিত। প্রতিটি আফ্রিকান দলেরই মরক্কোর কাছ থেকে শিক্ষা নেয়া উচিত।’
যদিও ফেবারিট দলগুলোকে হারানোর পর ক্যামেরুন ও তিউনিশিয়া শেষ ষোল নিশ্চিত করতে পারেনি। তবে সেনেগাল নক আউট পর্বে গেলে ইংল্যান্ডের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে প্রথম ম্যাচেই বিদায় নেয়। আফ্রিকার বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল টুর্নামেন্ট শুরুর আগে দলের মূল ভরসা তারকা স্ট্রাইকার সাদিও মানেকে হারিয়ে অনেকটাই পিছিয়ে পড়েছিল।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...