অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পরিকল্পনা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২২ রাত ০৮:০৯

remove_red_eye

৪৩০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বুধবার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন। তবে এ সফর নিয়ে উভয়পক্ষ থেকে কোন ঘোষণা আসেনি।
সম্ভাব্য এ সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাত এবং মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে পারেন।
এদিকে একইদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ পরিস্থিতি মূল্যায়নের জন্যে সিনিয়র সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকের পরিকল্পনা করেছেন।  
নিরাপত্তার কারনে জেলেনস্কির সফরের কথা প্রকাশ করা না হলেও হোয়াইট হাউজ স্পীকার ন্যান্সি পেলোসি কংগ্রেস সদস্যদের এক চিঠিতে বুধবার সন্ধ্যায় উপস্থিত থাকার কথা বলেছেন। 
তিনি মঙ্গলবার পর্যন্ত সাংবাদিকদের এ বিষয়ে কিছু বলেন নি। তবে বলেছেন, জেলেনস্কির মতো একজন ‘প্রকৃত বীর’ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের জন্যে সম্মান বয়ে আনছে। 
তিনি আরো বলেছেন, পুতিনের সাথে যুদ্ধে ইউক্রেনের জনগণ আমাদের সকলের জন্যই গণতন্ত্রের  জন্যে লড়াই চালিয়ে যাচ্ছে। 
উল্লেখ্য, ইউক্রেনের কট্টর সমর্থক যুক্তরাষ্ট্র রুশ হামলার পর থেকেই দেশটিকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তার পাশাপাশি নানা ধরনের মানবিক সহায়তা দিয়ে আসছে। 
ইউক্রেনে প্রায় হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা চলছে। এ অবস্থায় রাশিয়া দেশটির বিদ্যুৎ অবকাঠামোয় একের পর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। এতে ইউক্রেনের জনগণকে বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। এ বিষয়েও সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা। তারা জেনারেটরসহ উন্নত ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছে ইউক্রেনকে। 
এদিকে মঙ্গলবার রুশ ইউক্রেন যুদ্ধের বর্তমান মূল রণক্ষেত্র বাখমুত পরিদর্শনে গিয়ে জেলেনস্কি বলেছেন, আমরা কঠিন পরিস্থিতিতে রয়েছি। শত্রুরা তাদের সংখ্যা বাড়াচ্ছে। আমাদের ছেলেরা সাহসী। কিন্তু আমাদের আরো অস্ত্র দরকার।

সুত্র বাসস

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

আরও...