অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

জিয়াউর রহমান স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে ধ্বংস করেছিলো – তোফায়েল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে মার্চ ২০১৯ দুপুর ১২:২০

remove_red_eye

৮৫২

[et_pb_section admin_label=”section”]
[et_pb_row admin_label=”row”]
[et_pb_column type=”4_4″][et_pb_text admin_label=”Text”]
হাসনাইন আহমেদ মুন্না ॥ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে ধ্বংস করেছিলো। স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পুনর্বাসিত করেছিলো। তার স্ত্রী খালেদা জিয়া রাজাকারদের গাড়িতে পতাকা দিয়েছিলো।
তিনি আজ শনিবার দুপুরে শহরের সরকারি স্কুল মাঠে চরসামাইয়া ও ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: মোশারেফ হোসেন সভায় সভাপতিত্ব করেন।
তিনি বলেন, ৯৬ সালে ভোটার বিহীন নির্বাচনে বঙ্গবন্ধুর খুনি রশিদকে সংসদ সদস্য করেছিলো খালেদা জিয়া। বিএনপির জন্ম কোন ভিত্তির উপর হয় নাই। দিনে দিনে যা মানুষের কাছে স্পষ্ট হচ্ছে। যার ফলে বিগত নির্বাচনে এই দলটি মাত্র ৬টি আসন পেয়েছে।
তোফায়েল বলেন, ২০০১ সালে নির্বাচনের পর খালেদা জিয়া মানুষ হত্যা, নারী নির্যাতনসহ এমন কোন দু:শাসন নেই যেটা তারা করেনি। যার কারণে আজকে বিএনপির এই পতন।
তিনি বলেন, আর আওয়ামী লীগ সেই ৪৯ সালে জন্ম নেয়া দল। গত ৭০ বছরে কত উত্থান-পতন হয়েছে। জাতির পিতাকে ১৩ বছর কারাগারে বন্ধি করে রাখা হয়েছিলো। কিন্তু তিনি আপোষ করেননি। আমরা বার বার আন্দোলন সংগ্রাম করে বঙ্গবন্ধুকে মুক্ত করেছি।
প্রবীণ এই নেতা আরো বলেন, জাতির পিতা যখন বাংলাদেশের দায়িত্ব নিয়ে ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত দেশ রুপান্তর করার কাজে এগিয়ে চলেছেন, তখনই তাকে স্বপরিবারে হত্যা করা হয়। তার ২ কন্যা বিদেশ থাকায় বেঁচে গিয়েছেন। আমরা তার জেষ্ঠ কন্যার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছি।
সাবেক এই মন্ত্রী বলেন, সেই পতাকা হাতে নিয়ে নিষ্ঠা ও সততার সাথে দল পরিচালনা করে ৯৬ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা। স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে পুনরোদ্ধার করা হলো। এছাড়া গত ২ মেয়াদে শেখ হাসিনার সরকার দেশটাকে আন্তর্যাতিক বিশ্বে মর্জাদার আসনে অধিষ্ঠিত করেছে।
সদর উপজেলা আওয়ামী লীগ’র আয়োজনে সভায় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
[/et_pb_text][/et_pb_column]
[/et_pb_row]
[/et_pb_section]

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...