অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানের মদনপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে ডিসেম্বর ২০২২ রাত ১০:৩৪

remove_red_eye

৪৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ''বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি'' প্রতিপাদ্যে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে দৌলতখান থানার আয়োজনে রবিবার দুপুরে দৌলতখান থানাধীন মদনপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
দৌলতখান থানার অফিসার ইনর্চাজ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।  প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মদনপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিচ্ছিন্ন চর হওয়ায় জঙ্গিবাদের আশঙ্কা রয়েছে। বিভিন্ন জলদস্যুদের আনাগোনাও রয়েছে। বিভিন্ন সময় প্রতারক চক্রের ফোন লোকেশন এই চোরে পাওয়া যায়। তাই এই মদনপুরের সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই ইউনিয়নে একটি পুলিশ তদন্ত কেন্দ্রের ভবন  স্থাপনের পরিকল্পনা করছি, যেটি একই সাথে দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্রের ভূমিকাও রাখতে পারবে।
তিনি আরও বলেন, জনগণকে দ্রæততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি  স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রযে়ছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আযে়াজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূত করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন। পুলিশি সেবাকে গনমূখী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দিন রাত কাজ করে যাচ্ছে ভোলা জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য।  বিট পুলিশিং সভা শেষে পুলিশ সুপার বি”িছন্ন চর মদনপুর ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং এলাকাবাসির সাথে কুশলাদি বিনিময় করেন।
এ সময় মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান  এবিএম নাসিরউদ্দিন নান্নুসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, মদনপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
    
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...