বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২২ রাত ০৯:৩৩
২৮২
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তরুণদের মনন তৈরি এবং সুস্বাস্থ্য ও বিপথগামিতা থেকে রক্ষায় খেলাধূলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ বিকেলে রাজধানীর মাতুয়াইল ঈদগাহ ময়দানে ‘শেখ কামাল ও সুলতানা কামাল বিজয় কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২’ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ সময় বাল্যকালে তার ফুটবলপ্রীতির কথা স্মরণ করে বলেন, ‘আমি ও আমার বন্ধুরা এতো ফুটবল পাগল ছিলাম যে, ছেলেবেলায় যখন পয়সা থাকতো না, আমরা এক বন্ধু আরেক বন্ধুর পিঠের ওপর চড়ে স্টেডিয়ামের বাইরে থেকে খেলা দেখেছি। এমন কি স্টেডিয়ামের চারপাশের বড় বড় জলের পাইপের ভেতর দিয়েও স্টেডিয়ামে ঢুকে খেলা দেখেছি।’
মন্ত্রী আরো বলেন, সুস্থ জাতি গঠনে ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং ক্রীড়াকে উৎসাহিত করতে সকলেরই এগিয়ে আসা উচিত ।
টুর্নামেন্ট আয়োজক দবির উদ্দিন আহমেদ মৃধা ফাউন্ডেশনের সভাপতি গোলাম আহমেদ টিটোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেহরিন মোস্তফা দিশির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরোয়ার কমল।
সুত্র বাসস
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত