অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায়  বসছে এক হাজার ৫৯ জন শিক্ষার্থী


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২২ রাত ১০:৫৫

remove_red_eye

৩৩১

লালমোহন প্রতিনিধি ।।  ভোলার লালমোহনে ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বসছে এক হাজার ৫৯ জন শিক্ষার্থী। শুক্রবার উপজেলার দুইটি পরীক্ষা কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৩ বছর পর এ বৃত্তি পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা ও উচ্ছ¡াস সৃস্টি হয়েছে। জীবনের প্রথম পাবলিক পরীক্ষার মুখোমুখি হচ্ছে এসব কোমলমতি শিশুরা। পরীক্ষার্থীরাও পরীক্ষার জন্য শেষ প্রস্তুতি নিচ্ছে। 
লালমোহন উপজেলায় মোট এক হাজার ৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩৭ জন বালক ও ৬২২ জন বালিকা পরীক্ষা দিবে। বালকদের চেয়ে বালিকা পরীক্ষার্থীর সংখ্যা বেশি। স্কুল ভিত্তিক ৫ম শ্রেণির মোট শিক্ষার্থীর ২০ শতাংশ বৃত্তি পরীক্ষার সুযোগ পেয়েছে। বুধবার উপজেলা শিক্ষা অফিসে পরীক্ষার্থীদের এডমিট কার্ড বিতরণ করা হয়।   
উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন জানান, লালমোহন হাই স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ দুইটি কেন্দ্রে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

 





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...