অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোট শেষে ফেরার পথে ব্রাশফায়ার, নিহত ৭

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে মার্চ ২০১৯ রাত ০১:৪৮

remove_red_eye

৯৯৩

বাংলার কণ্ঠ ডেস্ক \ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফেরার পথে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে ৭ জন নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাজেক ইউনিয়নের কংলাক, মাচালং ও বাঘাইহাট কেন্দ্র থেকে নির্বাচন শেষে ফেরার পথে উপজেলার নয়কিলো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পোলিং এজেন্ট শিক্ষক মো. আমির হোসেন (৪০), দাখিল মাদ্রাসার শিক্ষক আবু তৈয়ব, নির্বাচনী দায়িত্বে থাকা আনসার ভিডিপির মো. আল আমিন (১৭), বিলকিস (৪০), মিহির কান্তি দত্ত (৪০), জাহানারা বেগম (৩১) ও পথচারী মিন্টু চাকমা (২৭)।

পুলিশ জানিয়েছে, ব্রাশফায়ারে চার পুলিশসহ ১৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৪ জনকে বিজিবির হেলিকপ্টারে করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি দু’জনকে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোটগ্রহণ শেষে হতাহতরা চান্দের গাড়িতে করে উপজেলা সদরে ফিরছিলেন। পথে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের নয়কিলো এলাকায় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে ব্রাশফায়ার করে। পাশের পাহাড় থেকেও তাদের গাড়িতে গুলি করা হয়।

পরে নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ৬ জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ছুফিউল্লাহ পরিবর্তন ডটকমকে বলেন, ‘রাত ৮টা পর্যন্ত আমরা ৬ জন নিহতের খবর পেয়েছি। আহতের অবস্থা গুরুতর। নিহত বাড়তে পারে।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার নাদিম সারোয়ার পরিবর্তন ডটকমকে জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

উল্লেখ্য, জেএসএস সমর্থিত প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমা সোমবার সকালে ভোট শুরুর এক ঘণ্টা পর কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেন। এখানে তার প্রতিদ্বন্দ্বী জেএসএস (এমএন লারমা) প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...