অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে সিএনজি চালক ও বাস মালিক শ্রমিকদের সংঘর্ষ, সড়ক অবরোধ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২৩ রাত ০৯:৪৫

remove_red_eye

৩৭১

চরফ্যাশন সংবাদদাতা: ভোলার চরফ্যাশনে মঙ্গলবার সিএনজি চালক- মালিক ও বাস মালিক সমিতির মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এতে প্রায় ১০জন সিএনজি চালক ও বাস শ্রমিক আহত হয়েছে। এসময় ৪টি সিএনজি ভাংচুর করে বাস স্ট্যান্ডে আটকে রাখার অভিযোগ রয়েছে বাস মালিক সমিতির লোকজন বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থানা পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ভোলা-চরফ্যাশন সড়কে সকালে প্রায় দুই ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা বাস চলাচল বন্ধ ছিলো।
সিএনজি চালকরা অভিযোগ করেন, সকালে চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় চরফ্যাশন বাস টার্মিনালে বাস শ্রমিকরা সিএনজি আটকিয়ে ভাংচুর করে চালককে মারধর করে এবং যাত্রীদের নামিয়ে দেয়। সিএনজি ভাংচুর ও হামলার প্রতিবাদে সিএনজি চালকরা রাস্তা অবরোধ করে। এসময় বাস মালিক সমিতির লোকজন হামলা চালিয়ে ৪টি সিএনজি ভাংচুর করে। এসময় ৬/৭জন সিএনজি চালক গুরুতর আহত হয়েছে। আহতদেরকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রায় দুই ঘন্টা ভোলা-চরফ্যাশন রুটে বাস চলাচল বন্ধ ছিলো। যার ফলে ওই রুটে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এদিকে, বাস মালিক সমিতির লোকজন দাবী করেন, এই রুটে চলাচলকারী সিএনজিগুলো অবৈধ। সে কারণে বাস মালিক সমিতির লোকজন অবৈধ সিএনজি আটকিয়ে রাখে। যার ফলে সিএনজির চালকরা সকালে ও বিকেলে দু দফা বাস চলাচল বন্ধ করে যাত্রীদের ভোগান্তি দেয়। তারা ৩/৪ জন বাস স্টাফকেও মার পিট করে। বাস মালিক সমিতির দাবী জিএনজি চালকরা বাস অবরোধ করলে যাত্রীরা তাদের সরিয়ে পথ অবোরোধ মুক্ত করেন।
এদিকে ঘটনার পর থেকে বাস মালিক সমিতি ও সিএনজি চালকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে উভয় পক্ষের মধ্যে যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন বলেন, বাস মালিক সমিতি ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থি নিয়ন্ত্রণে আনতে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বড় ধরনের যাতে সংঘর্ষ না হয় সে জন্য পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

আরও...