অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রুডোর ফোন, জানালেন নিন্দা-শোক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০১৯ সকাল ০৬:৫০

remove_red_eye

১১০৯

বাংলার কণ্ঠ ডেস্ক \ ২০১৬ সালের সেপ্টেম্বরে মন্ট্রিলে দ্বিপাক্ষিক এক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে নৃশংস সন্ত্রাসী হামলায় বাংলাদেশি প্রবাসীদের হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে শোক জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
গত শুক্রবারের ওই হামলায় অল্পের জন্য বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটারদের বেঁচে যাওয়ায় স্বস্তিও প্রকাশ করেন তিনি।
একইসঙ্গে হামলার নিন্দা জানান ট্রুডো। আজ (সোমবার) সকালে শেখ হাসিনাকে ফোন করেন কানাডার প্রধানমন্ত্রী।
এ সময় দুই প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান।
গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ৫০ জন। আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। ওই হামলায় এ পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত হয়েছে বলে নিশ্চিত হতে পেরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে নিহতের সংখ্যা বেড়ে ৮ হতে পারে বলে শঙ্কা রয়েছে।
বাংলাদেশি নিহত চারজনের মধ্যে দুজনের ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। তারা হলেন- স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুস সামাদ এবং গৃহিণী হোসনে আরা ফরিদ। অপর দু’জন নিহতের তথ্য স্থানীয় কমিউনিটির মাধ্যমে জেনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন- নারায়ণগঞ্জের মোহাম্মদ উমর ফারুক ও চাঁদপুরের মোজাম্মেল হক।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন এই হামলাকে নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম কালো অধ্যায় বলে অভিহিত করেছেন।
হামলাকারী ব্রেনটন ট্যারেন্ট আল নূর মসজিদে চালানো হত্যাযজ্ঞ পুরোটা নিজেই লাইভ করেন। হত্যাযজ্ঞের আগে ৭৩ পৃষ্ঠার একটি একটি ইশতেহার প্রকাশও করেন তিনি। এই ইশতেহারে মুসলিম বিদ্বেষের বিষয়টি উঠে এসেছে। এ ছাড়া ইসলামপন্থি জঙ্গি ও অভিবাসীদের ওপর ক্ষোভের বিষয়ও রয়েছে ওই ইশতেহারে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...