অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে অসহায়দের জন্য প্রাথমিক  বিদ্যালয়ে মানবতার দেয়াল

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২৩ রাত ০৯:৫৪

remove_red_eye

৭০২

লালমোহন প্রতিনিধি: সমাজে এমন অনেকে আছেন, যারা লোকলজ্জার ভয়ে প্রকাশ্যে এসে সহায়তা নিতে চান না। আবার তাদের সাধ্যও নেই প্রয়োজনীয় জিনিসপত্র কেনার। তাই সমাজের এসব অসহায় মানুষের কথা চিন্তা করে অনন্য এক উদ্যোগ গ্রহণ করেছেন ভোলার লালমোহন পৌরসভার ৯৭ নং মমতাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম।
তিনি বিদ্যালয়টিতে স্থাপন করেছেন মানবতার দেয়াল। যেখান থেকে ওই এলাকার অসহায় পরিবার বা বিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীরা নিতে পারবেন তাদের প্রয়োজনীয় বস্ত্র। বৃহস্পতিবার বিকালে নিজের বাসা থেকে পুরনো কিছু বস্ত্র নিয়ে এই মানবতার দেয়ালের উদ্বোধন করেন আমিনুল ইসলাম। তিনি ৯৭ নং মমতাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পাশাপাশি লালমোহন পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
আমিনুল ইসলাম বলেন, সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের চাহিদা থাকলেও অস্বচ্ছলতার জন্য প্রয়োজন মিটাতে পারছেন না। তাদের কথা ভেবেই বিদ্যালয়টিতে এই মানবতার দেয়াল স্থাপন করেছি। এখানে কেউ তাদের পুরনো বস্ত্র রেখে যাবে, আবার কেউ এখান থেকে তা সংগ্রহ করবে। এছাড়া বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরাদের মধ্যেও তৈরি হবে মানবিক মানসিকতা। সবশেষ বলবো; মানবতা ছড়িয়ে যাক সর্বত্র,  মানুষের পৃথিবীতে জয় হোক মানবতার।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...