বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:০২
৪৩৩
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বৃহস্পতিবার ইউক্রেনে শক্তিশালী সশস্ত্র পদাতিক যুদ্ধ যান পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন। এটিকে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে পশ্চিমা সামরিক সমর্থনের একটি নতুন ধাপ হিসেবে চিহিৃত করা হয়।
রাশিয়ার বিমান হামলা প্রতিরোধে সাহায্য করার জন্য ইউক্রেনে একটি অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর ক্ষেত্রে জার্মানিও যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করবে।
এ দুই নেতা বলেন, যুক্তরাষ্ট্র ব্র্যাডলিস সাঁজোয়া যান সরবরাহ করবে যা সাধারণত ২৫ মিমি অটোকানন, একটি ৭.৬২ মিমি মেশিনগান এবং অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল দিয়ে সজ্জিত হয় এবং জার্মানি মার্ডার সাঁজোয়া যান পাঠাবে। আবার এক্ষেত্রে উভয় দেশ প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দেয়।
এক যৌথ বিবৃতিতে বলা হয়, বাইডেন ও শলৎস ‘রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেন ও ইউক্রেনের জনগণের প্রতি তাদের অটুট সংহতি পুনর্ব্যক্ত করেছেন।’
এর পরপরই মন্ত্রিসভার বৈঠকে বক্তৃতা দেওয়ার সময় বাইডেন বলেন, তিনি ‘ইউক্রেনের জন্য সমর্থন বাড়াতে’ শলৎস সাথে একমত হয়েছেন।
বাইডেন বলেন, ‘এই মুহূর্তে ইউক্রেনের যুদ্ধ একটি জটিল পর্যায়ে রয়েছে। রুশ আগ্রাসন প্রতিহত করতে ইউক্রেনের নাগরিকদের সাহায্য করার ক্ষেত্রে আমরা যথাসাধ্য সবকিছু করছি।’
এদিকে পেন্টগন এবং স্টেট ডিপার্টমেন্ট বলেছে, সাঁজোয়া যানগুলো আগামী দিনে ঘোষিত সামরিক সহায়তার একটি বৃহত্তর প্যাকেজের অংশ হবে।
সুত্র বাসস
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে
পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত
ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক