অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করেছে বর্তমান সরকার: স্পিকার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৩ রাত ১০:৪৭

remove_red_eye

৫১৫

করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। এদেশের মানুষের জীবনমানের সুরক্ষা নিশ্চিত করেছে বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (৮ জানুয়ারি) কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান স্পিকারের সংসদের অফিসে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন তিন। 

এসময় তারা বাংলাদেশের চলমান অভূতপূর্ব উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপ, বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

কানাডিয়ান পার্লামেন্টের সিনেটর এবং এমপিদের সমন্বয়ে কানাডা-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠিত হয়েছে মর্মে হাইকমিশনার ড. খলিলুর রহমান স্পিকারকে অবহিত করলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্যিক সহযোগিতার প্রসারের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ-কানাডা মৈত্রী গ্রুপ গঠন করা যেতে পারে। এ সময় স্পিকার বাংলাদেশের চলমান অভূতপূর্ব উন্নয়ন পরিদর্শন এবং বাংলাদেশে কানাডার বিনিয়োগের সুযোগ অন্বেষণ ও প্রসারের স্বার্থে কানাডা-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধিতে হাইকমিশনার ড. খলিলুর রহমান প্রচেষ্টা অব্যাহত রেখেছেন জানিয়ে বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর শান্তিপূর্ণ প্রত্যাবাসনে কানাডার সরকারের সঙ্গে আলোচনা করা হবে। এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...