অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

যে ব্যায়াম করলে ক্যানসার ছড়ায় না

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৩ রাত ১১:০৮

remove_red_eye

৪২৬

ক্যানসারের চিকিৎসা না করলে এটি একস্থান থেকে অন্যস্থানে ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক একটি গবেষণায় ক্যানসার ছড়ানো প্রতিরোধে বেশ আশাপ্রদায়ক ফল পাওয়া গেছে।

ইসরাইলি গবেষকদের দ্বারা পরিচালিত ও ক্যানসার রিসার্চে প্রকাশিত গবেষণাটি বলছে, এক ধরনের অ্যারোবিক ব্যায়াম মেটাস্টেটিক ক্যানসার প্রতিরোধ করতে পারে। ক্যানসার কোষ শরীরের অন্যান্য অংশেও পড়লে তাকে মেটাস্টেটিক ক্যানসার বলে। অনেক ক্যানসারের ক্ষেত্রে মেটাস্টেটিক ক্যানসারকে স্টেজ ফোর ক্যানসারও বলা হয়।

ইউনিভার্সিটি অব তেল আবিবের বায়োকেমিস্টরা ২৫ থেকে ৬৪ বছর বয়সি ২৭০০ ইসরাইলি পুরুষ ও নারীর ২০ বছরের উপাত্ত বিশ্লেষণ করেন। গবেষকরা দেখেছেন- যারা নিয়মিত হাই ইনটেনসিটি অ্যারোবিক এক্সারসাইজ (যেমন: দৌঁড়ানো, ফিটনেস নাচ, সাঁতার কাটা, ঘণ্টায় ১০ মাইল বা আরো বেশি গতিতে সাইকেল চালানো, দড়ি লাফ) করেছেন তাদের ক্যানসার তেমন একটা ছড়ায়নি।

সাধারণত ক্যানসারযুক্ত কোষ গ্লুকোজ/সুগার (শর্করা) খেয়ে অন্যস্থানেও ছড়ানোর শক্তি পায়। তাই শরীর থেকে শর্করা কমালে ক্যানসার ছড়ানোর ঝুঁকিও কমে। ব্যায়াম করলে শরীর শক্তি পেতে শর্করা শেষ করে, যার ফলে টিউমার ছড়ানোর জন্য তেমন শক্তি পায় না।

গবেষক দলটির অন্যতম সদস্য ডা. ম্যাকক্লেন বলেন, ‘ব্যায়াম ক্যানসারের বিকাশ, বৃদ্ধি ও ছড়ানো প্রতিরোধ করতে পারে। ব্যায়াম করলে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি গ্রহণ প্রতিযোগিতায় সুস্থ কোষের কাছে ক্যানসারযুক্ত কোষ পরাস্ত হয়।’

গবেষকদের মতে, ‘যেকোনো ব্যায়াম যা ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশ ম্যাক্সিমাল হার্ট রেট আনতে পারে তাকে হাই ইনটেনসিটি এক্সারসাইজ বিবেচনা করা যাবে।’ বয়স, স্বাস্থ্য অবস্থা ও ফিটনেস বিবেচনায় প্রতিদিন ২০-৩০ মিনিট হাই ইনটেনসিটি অ্যারোবিক এক্সারসাইজ করতে পারেন।

তথ্যসূত্র: দ্য হেলদি

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...