বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই মার্চ ২০১৯ সকাল ০৬:১২
৯০৭
লালমোহন প্রতিনিধি \ ভোলার লালমোহনের চরভূতা নবগ্রাম করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান ফরিদের ওপর শনিবার রাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের ওই বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, শনিবার রাত ৮টার দিকে প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান ফরিদ হরিগঞ্জ বাজারে যায়। এসময় হঠাৎ স্থানীয় সন্ত্রাসী হাবিবুর রহমান জাহাঙ্গীরের নেতৃত্বে তার ছেলে মাসুদ, বজলুর রহমান কুট্টি, রিয়াজ ও হুমায়ূন অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে রাতেই ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শিক্ষার্থীরা আরও জানায়, খুব শিগগিরই যদি ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা না হয়, তাহলে আরও কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে।
এব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত