বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৩ রাত ১০:৩৪
৪৭২
কনকনে শীতে কাঁপছে ভারতের রাজধানী দিল্লি। হাড়কাঁপানো বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জীবন। এমন পরিস্থিতিতে দিল্লির সব বেসরকারি স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারি স্কুলগুলোও একই দিন পর্যন্ত বন্ধ থাকবে। খবর এনডিটিভির।
দিল্লির বেসরকারি স্কুলগুলোয় রোববার (৮ জানুয়ারি) শেষ হয়েছে শীতের ছুটি। আজ সোমবার (৯ জানুয়ারি) থেকে স্কুলগুলো খোলার কথা ছিলো।
এরই মধ্যে রোববার দিল্লির শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দিল্লিতে চলমান শৈত্যপ্রবাহের কারণে ১৫ জানুয়ারি পর্যন্ত সব বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।’
কয়েক দিন ধরেই দিল্লিসহ এর আশপাশের এলাকার তাপমাত্রা কমছিল। তবে রোববার শীতের প্রকোপ ছিল সবচেয়ে বেশি। সকালে সফদারজং আবহাওয়া কেন্দ্রে দিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ১০ বছরে এটা দিল্লির দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ২০২১ সালের রাজধানীর তাপমাত্রা ছিলো ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশায় দিল্লির বাতাসের গুণমানও অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে। রোববার রাজধানীর বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ৩৫৯, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত