অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে বঙ্গবন্ধুর স্বদেশ  প্রত্যাবর্তন দিবস পালিত

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২৩ রাত ০৯:২৬

remove_red_eye

৩৯১

তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অসাম্প্রদায়িক ও জঙ্গিবাদমুক্ত ডিজিটাল থেকে স্মার্ট  বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা চত্বরে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ।
শ্রদ্ধা নিবেদন শেষে  আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসে আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন , আজ জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের অঙ্গীকার, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত, ডিজিটাল থেকে স্মার্ট  বাংলাদেশ বিনির্মাণ করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বিজয়কে সুসংহত করা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছে শেখ হাসিনার নেতৃত্বে।  আমাদের মনে রাখতে হবে, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন এবং তার নেতৃত্বে আমরা যে বিজয় অর্জন করেছি সে বিজয়কে সুসংহত করার আগেই ’৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংশসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। সে সময় বঙ্গবন্ধুর আদর্শের বিপরীতে পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালিয়েছে অপশক্তি, সে কারণে আমরা পিছিয়ে ছিলাম। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা আজ অনেক দূর এগিয়ে গেছি।
এ সময় আরও  উপস্থিত ছিলেন  তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল  আলম  জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা,তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, জেলা পরিষদের সদস্য ইশতিয়াক হাসান, চাঁচড়া ইউপি চেয়ারম্যান  আবু তাহের মিয়া, চাঁদপুর ইউপি চেয়ারম্যান  একে এম শহিদুল্লাহ কিরন,শম্ভুপুর ইউপি চেয়ারম্যান  রাসেল মিয়া, তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ ও তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি  হেলাল উদ্দিন সুমন  সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী অংঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...