অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত ,আহত-৪

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:৫৪

remove_red_eye

৩৯৮

নিজস্ব সংবাদদাতা, ভোলা:   ভোলার চরফ্যাশন উপজেলার কাইমুদ্দিন মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মেহেদী হাসান (৫) নামে এক শিশু নিহত ও ৪ জন আহত হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মো. মেহেদী হাসান  চরফ্যাশন পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপরের দিকে মেহেদী হাসান বাবা-মায়ের সাথে স্থানীয় কর্তারহাট এলাকা থেকে তাঁর অসুস্থ্য দাদাকে দেখে ব্যাটারীচালিত বোরাকে করে চরফ্যাশনে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কাইমুদ্দির মোড় এলাকায় পৌঁছালে ওই সড়কের পশ্চিম পাশের শাখা সড়ক থেকে দ্রæতগতির একটি ব্যাটারীচালিত অটোরিকশা এসে বোরাকটিকে ধাক্কা দেয়। এতে শিশু মেহেদী হাসান বোরাকের চাকার নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাাড়ও এ ঘটনায় বোরাকে থাকা মেহেদী হাসানের মা-বাবা ও দাদীসহ ৪ জন গুরতর আহত হয়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...