অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

পুতিন কমান্ডার পরিবর্তনে ইউক্রেন যুদ্ধ নিয়ে অধৈর্যতার ইঙ্গিত দিয়েছেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:১৬

remove_red_eye

৩২৮

ইউক্রেনে যুদ্ধ পরিচালনায় প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার শীর্ষ কমান্ডারকে প্রতিস্থাপন করার পদক্ষেপ সামরিক বিশৃঙ্খলা এবং যুদ্ধে রাশিয়া বিজয় অর্জন করতে না পারার আভাসে পুতিনের অস্থিরতা প্রকাশ পেয়েছে। বিশ্লেষকরা এ কথা বলেছেন।
মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার বলেছে, ইউক্রেনে রাশিয়ান শীর্ষ কমান্ডারকে পুনরায় প্রতিস্থাপন করা হয়েছে। পুতিন সেনাবাহিনীর প্রধান স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে দায়িত্ব দিয়েছেন। 
এতে বলা হয়, তার পূর্বসূরি, সের্গেই সুরোভিকিন, যিনি আফগানিস্তানে সোভিয়েত আক্রমণের পর থেকে মস্কোর যুদ্ধের একজন অভিজ্ঞ। তিনি গেরাসিমভের ডেপুটি হবেন, অন্য দুই জেনারেলের সাথে কাজ করবেন। 
রাশিয়ান এবং পশ্চিমা পর্যবেক্ষকরা বলেছেন, এই পদক্ষেপটি ইউক্রেনীয় প্রতিরোধ সক্ষমতায় পুতিনের উত্তেজিত হওয়ার একটি চিহ্ন, তবে রাশিয়ান সেনাবাহিনীর কমান্ডের ফ্রল্ট লাইনে ইউক্রেনের মুখোমুখি কঠিন প্রতিরোধ এর একটি কারণ। এর মাধ্যমে কয়েক সপ্তাহের মধ্যে একটি সম্ভাব্য বড় আক্রমণ শুরু হতে পারে।  
বিশ্লেষকরা বলেছেন, একজন সেনাপ্রধানকে একটি স্থল অভিযানের দায়িত্ব দেয়া অত্যন্ত অস্বাভাবিক, এতে সাধারণত যুদ্ধক্ষেত্র সমন্বয়, রাজনৈতিক যোগাযোগ, হুমকি মূল্যায়ন এবং লজিস্টিক সমর্থন থেকে পিছিয়ে পড়া ছাড়া আর কিছুই নয়। 
নাম প্রকাশে অনিচ্ছুক মস্কো-ভিত্তিক একজন প্রতিরক্ষা বিশ্লেষক এএফপি’কে বলেছেন, পুতিন যেভাবেই হোক যুদ্ধের দায়িত্ব দিয়েছেন এতে বোঝা যায় ‘বিষয়গুলো পরিকল্পনার মতো হচ্ছে না’।
গত অক্টোবরে নিযুক্ত সুরোভিকিন তার কামানো মাথা এবং আপোষহীন কঠোরতার জন্য বিখ্যাত। তিনি ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের বশ্যতা স্বীকার করার প্রচেষ্টা চালিয়েছেন।
কিন্তু সেই কৌশলে কাজ হয়নি, প্রায় ১১ মাস যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীকে পরাজিত করতে পারেনি। ইউক্রেন সরকারকে দুর্বল করতে বা কিয়েভে পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান অত্যাধুনিক অস্ত্র সরবরাহ ঠেকাতে রাশিয়ার ব্যর্থতা জন্য হতাশা বেড়েছে।

সুত্র বাসস

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

আরও...