বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:৩৯
৪২৬
জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের সব ক্ষমতা একজনের হাতে। একজনের হাতে সব ক্ষমতা থাকলে তিনি স্বৈরাচার হতে বাধ্য।
ক্ষমতার ভারসাম্য জরুরি হয়ে পড়েছে। প্রয়োজনে সংবিধান সংশোধন করে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা উচিত।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা শেরাটন হোটেল মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ‘ক্ষমতা শক্তিশালী করণের উপর কৌশলগত এক পরিকল্পনা’ কর্মশালায় তিনি এ কথা বলেন।
জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, সংবিধানের ৭০ ধারার কারণে সংসদ সদস্যদের মুখ বন্ধ হয়ে আছে। আবার, যিনি ক্ষমতাসীন দলের প্রধান তিনিই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাহী বিভাগের প্রধান। আবার আইন সভার প্রধানও তিনি। সংবিধানের ৪৮ ধারার কারণে রাষ্ট্রপতি প্রায় সব সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে বাধ্য। তাই সাংবিধানিকভাবেই সব ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যাস্ত হয়েছে।
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় মুজিবুল হক চুন্নু বলেন, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দলবাজির কারণে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির ওপর অনাস্থা প্রকাশ করেছে। দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতে বিকল্প শক্তি দেখতে চায়। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতে জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে দেখতে চায়। তাই জাতীয় পার্টিকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান চুন্নু।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা আই গোল্ড, ড. মো. আব্দুল আলিম, গোলাম মোস্তফা, লিপিকা বিশ্বাস ও সাম্মি লায়লা ইসলাম।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, রানা মোহাম্মদ সোহেল, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, নাজমা আক্তার, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ড. মেহে জেবুন্নেসা রহমান টুম্পা, হেনা খান পন্নী, নাজনীন সুলতানা, মাসরুর মওলা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, নিগার সুলতানা রানী, আহসান আদেলুর রহমান আদেল, ইকবাল হোসেন তাপস, এইচ এম শাহরিয়ার আসিফ, জসিম উদ্দিন ভূইয়া, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, রাহগীর আল মাহি সাদ এরশাদ, মো. বেলাল হোসেন, মো. হেলাল উদ্দিন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় সদস্য ফারহিন হাসান ও ইলোরা চৌধুরী।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত