বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:৪১
৩১০
দুর্দান্ত এক জয় দিয়ে প্রথম নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ^কাপ শুরু করলো বাংলাদেশ। আজ থেকে শুরু হওয়া বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।
বেনোনির উইলোমুর পার্কে এ’ গ্রুপের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারের মধ্যে দলীয় ২২ রানের মধ্যে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান বাংলাদেশের অধিনায়ক পেসার দিশা বিশ^াস।
তৃতীয় উইকেটে ৭৬ রান যোগ করে অস্ট্রেলিয়াকে খেলায় ফেরান দুই মিডল-অর্ডার ব্যাটার ক্লেয়ার মুর ও এলা হেওয়ার্ড। ৭টি চারে ৫১ বলে সর্বোচ্চ ৫২ রান করেন ক্লেয়ার। ৩৯ বলে ৩৫ রান করেন হেওয়ার্ড। শেষ দিকে এমি স্মিথের ১৬ ও অধিনায়ক রিস ম্যাককেনার ১২ রানে ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।
বল হাতে বাংলাাদেশের দিশা ২৫ রানে ও মারুফা ২৯ রানে ২টি করে উইকেট নেন। ২৭ রানে ১ উইকেট নেন রাবেয়া খান।
১৩১ রানের টার্গেটে প্রথম বলেই হোচট খায় বাংলাদেশ। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে খালি হাতে ফিরেন ওপেনার মিষ্টি সাহা। দ্বিতীয় উইকেটে ৬০ বলে ৬৬ রান তুলে বাংলাদেশকে জয়ের পথে রাখেন আরেক ওপেনার আফিয়া প্রত্যাশা ও তিন নম্বরে নামা দিলারা আক্তার।
তবে ১১তম ওভারেই বিদায় নেন আফিয়া ও দিলারা। ২টি করে চার-ছক্কার ২২ বলে ২৪ রান করে আউট হন প্রত্যাশা। ৭টি চারে ৪২ বলে ৪০ রানের কার্যকরী ইনিংস খেলেন দিলারা।
একই ওভারে দুই সেট ব্যাটার প্রত্যাশা ও দিলারা দলী ৭১ রানে বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ। এ সময় জয় থেকে ৯ ওভারে ৬০ রান দূরে দাঁড়িয়ে বাংলাদেশ।
চতুর্থ উইকেটে দারুন এক জুটি গড়েন স্বর্না আকতার ও সুমাইয়া আকতার। অস্ট্রেলিয়ার বোলারদের চাপে ফেলতে পাল্টা আক্রমন করেন এ জুটি। দ্রুত রান তুলে ম্যাচের লাগাম হাতে নিয়ে ১৮তম ওভারেই বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্বর্না-সুমাইয়া জুটি। ৩ উইকেটে ১৩২ রান তুলে ম্যাচ জিতে বাংলাদেশ।
২টি চার ও ১টি ছয়ে ১৮ বলে ২৩ রান করেন স্বর্না। ২৫ বল খেলে ৫টি চারে নিজের ৩১ রানের ইনিংসটি সাজান সুমাইয়া।
আগামী ১৬ জানুয়ারি শ্রীলংকা এবং ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে বাকী দু’টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল : ১৩০/৫, ২০ ওভার (ক্লেয়ার ৫২, হেওয়ার্ড ৩৫, স্মিথ ১৬*; দিশা ২/২৫, মারুফা ২/২৯)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ১৩২/৩, ১৮ ওভার (দিলারা ৪০, সুমাইয়া ৩১*, প্রত্যাশা ২৪, স্বর্ণা ২৩*)।
ফল : বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেট জয়ী।
সুত্র বাসস
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক