অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

উদ্বোধনের অপেক্ষায় লালমোহনের মডেল মসজিদ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:৫৪

remove_red_eye

৩৫৮

লালমোহন প্রতিনিধি: সারাদেশের ন্যায় ভোলার লালমোহনেও মডেল মসজিদ এবং ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। জেলা গণপূর্ত বিভাগের আওতায় লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর পঞ্চায়েত বাড়ির দরজায় এ মডেল মসজিদ এবং ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ১২ কোটি ১২ লক্ষ টাকা। আগামী সোমবার (১৬ জানুয়ারী) ভার্চুয়ালী সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মিত ৫৬০টি মডেল মসজিদ এবং ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, লালমোহনের মডেল মসজিদ এবং ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রটিতে এক সঙ্গে ৬ শত ৮০জন পুরুষ ও ৫০জন নারী নামাজ আদায় করতে পারবেন। মসজিদটিতে প্রতিবন্ধিদের নামাজ আদায়ের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। থাকবে মৃত ব্যক্তির দেহ গোসলের ব্যবস্থাও। পবিত্র কোরআন-হাদিসের আলোকে ইসলামিক জ্ঞান অর্জনের ব্যবস্থা থাকবে এখানে। থাকবে ইসলামিক বই বিক্রয় কেন্দ্রের ব্যবস্থা। মসজিদটিতে থাকবে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র। ই-সার্ভিস সেন্টারসহ এই মডেল মসজিদটিতে মক্তব এবং হেফজখানাও থাকবে। এছাড়া এখানে থাকবে ইসলামিক গবেষণা কেন্দ্র ও ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়।
এব্যাপারে জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এএসএম মুসা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ সত্যিই অসাধারণ। এই মডেল মসজিদ এবং ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ফলে সৃষ্টি হবে ইসলামি সাংস্কৃতির মিলন মেলা। এই মডেল মসজিদ নির্মাণের কারণে প্রতিটি উপজেলায় সুষ্ঠু ধর্মীয় চর্চা হবে। যা মানুষের সামাজিক জীবন ধারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, এটি বর্তমান সরকারের বড় একটি উদ্যোগ। আশা করছি এই মডেল মসজিদ এবং ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের মাধ্যমে উপজেলায় ইসলামিক অনুশাসনের বিস্তার ঘটবে। যাতে করে মানুষ নিজেদের ইসলামি জ্ঞানে আরো সমৃদ্ধ করতে পারবেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...