বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:২১
৩১২
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র দ্বিতীয় পর্ব অর্থাৎ জেলা পর্যায়ের খেলা শুরু হচ্ছে আগামীকাল । গত ২-১০ জানুয়ারি অনুষ্ঠিত আন্ত:উপজেলা পর্যায় থেকে উন্নীত তরুণ-তরুণীরা (অনুর্ধ্ব-১৭) আন্ত:জেলা পর্বে অংশ নিচ্ছেন। আন্তঃজেলা পর্বের খেলা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ঢাকায় চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।
আগামীকাল সকাল ১০টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আন্তঃজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হবে। এই পর্বে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার প্রায় ৭০০ ক্রীড়াবিদ ১০টি ইভেন্টে অংশ নিচ্ছেন
গোপালগঞ্জে সুইমিং অ্যান্ড জিমনেসিয়াম কমপ্লেক্সে জেলা পর্বের প্রথম দিন তিনটি ইভেন্টের খেলা রয়েছে। কাবাডি, দাবা ও ব্যাডমিন্টন ইভেন্টে লড়বেন তরুণ ও তরুণীরা।
নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবল খেলা (তরুণ ও তরুণী)। বরিশালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। একই স্টেডিয়ামের জিমনেসিয়ামে কাবাডি, ব্যাডমিন্টন ও কারাতে ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে।
যশোরের আমেনা খাতুন ক্রিকেট প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে দাবা । খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিং পুলে সুইমিং ইভেন্ট অনুষ্ঠিত হবে।
রাজশাহীর তিনটি ভেন্যুতে আন্তঃজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা স্টেডিয়ামে তরুণ বিভাগের ৬টি এবং তরুণী বিভাগের ৭টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবল । স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে অনুষ্ঠিত হবে সাঁতার ইভেন্ট। শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে অ্যাথলেটিকস ইভেন্ট। পাবনা জিমনেসিয়ামে কারাতে এবং জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কাবাডি ও দাবা ইভেন্টের খেলা।
এর আগে ২০১৮ সালে প্রথমবার যুব গেমস সফলভাবে আয়োজন করে বিওএ। গত আসরে ২১টি ডিসিপ্লিনে প্রায় ৫০ হাজার ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও সংগঠক অংশ নিয়েছিলেন। এবার আরও তিনটি- সাইক্লিং, রাগবি ও জিমন্যাস্টিকস ডিসিপ্লিন অন্তুর্ভুক্ত হয়েছে। মোট ২৪টি ডিসিপ্লিনে ৫০ হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন।
উল্লেখ্য,গত ২৩ ডিসেম্বর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনী প্রধান ও বিওএ সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গেমসের লোগো ও মাসকট উন্মোচন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা আর্মি স্টেডিয়ামে গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন করবেন।
সুত্র বাসস
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক