চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৩ রাত ০৯:০৪
৩৯১
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে হিন্দুদের সম্পত্তি জবর দখল করে বিক্রি করার অভিযোগ উঠেছে। পরবর্তীতে দলিল দিতে না পেরে দখল দেয়া পরিবারকে তাড়াতে রাতের আঁধারে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের দক্ষিণ নাজিম উদ্দিন গ্রামে বসত বাড়ির এই জমির বিরোধ নিয়ে শনিবার রাতে প্রতিপক্ষ মিজানের বসত ঘরে ঢুকে গৃহকর্তা মিজান এবং তার স্ত্রী কহিনুর বেগমকে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে প্রতিবেশী তরিকুল ইসলাম এবং তার ভাই জহিরুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাতেই চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।
এ ঘটনায় গৃহকর্তা মিজান বাদী হয়ে প্রতিবেশী তরিকুল ইসলাম ও জহিরুল ইসলামকে বিবাদী করে গতকাল রবিবার চরফ্যাশন থানায় মামলার এজাহার দাখিল করেছেন।
থানায় দায়েরকৃত এজাহার এবং গৃহকর্তার ভাষ্যমতে, অভিযুক্তদের নিকট থেকে মিজান ১২শতাংশ জমির নির্ধারিত মূল্য পরিশোধ করে বসত ঘর উত্তোলন পূর্বক বসবাস করছেন। কিন্তু অভিযুক্তরা জমির দলিল দেই দিচ্ছি বলে ঘুরাচ্ছেন। দলিল না দেয়ার বিষয়টি স্থানীয়দের জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে ভুক্তভোগীদের বসতঘরে ঢুকে মিজান এবং তার স্ত্রীকে পিটিয়ে আহত করেন। এসময় তারা গৃহকর্তা মিজানের স্ত্রীর গলার চেইন এবং নগদ সাতান্ন হাজার টাকা নিয়ে গেছে বলেও এজাহারে দাবী করেছে। একাধিক এলাকাবাসী ও ওই জমির খতিয়ান সূত্রে জানা গেছে,অভিযুক্তরা হিন্দুদের জমিজমা জবর দখল করে তা চাচা কামাল গোলদারের জমি দাবি করে নদী ভাঙনের শিকার অসহায় মিজানের কাছে বিক্রি করেছে। পরবর্তীতে দলিল দিতে না পারায় দীর্ঘদিন ধরে এই দুই গ্রুপের মধ্যে বিবাদ চলে আসছে। আর এ বিবাদকে ঘিরে পরিকল্পিতভাবে ওই জমি থেকে মিজানকে তাড়ানোর জন্য তরিকুল ও জহিরুল হামলা চালায় বলে স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে তরিকুল ইসলাম বলেন, জমি নিয়ে তাদের সাথে আমাদের কোন বিরোধ নাই, ঘটনার রাতে আমি বাড়িতে ছিলাম না। কে বা কাহারা তাদেরকে পিটিয়েছে তা আমি জানিনা।
তদন্তকারী কর্মকর্তা চরফ্যাশন থানার এসআই রাসেল বলেন, এজাহারটি তদন্তনাধীন আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ
বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত