অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দমন-পীড়ন করে আন্দোলন দমানো যাবে না: ড. ফরহাদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:০৩

remove_red_eye

৩৭৪

গুম-খুন, দমন-পীড়ন, অত্যাচার-নির্যাতন করে চলমান আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি বলেছেন, আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো। যুগপৎ আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটানো হবে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুগপৎ আন্দোলনের ১০ দফা এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোটের বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শেখ হাসিনা তথা দলীয় সরকারের অধীনে এদেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে। ২০১৪ ও ২০১৮ সালের মতো কোনো নির্বাচন জনগণ আর হতে দেবে না।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সংসদ বিলুপ্ত ও নির্বাচন কমিশন বাতিল করতে হবে। পাচার করা অর্থ দেশে ফেরত আনতে হবে। খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দিতে হবে। অন্যথায় জনগণ আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করে নিয়ে আসবে।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী আরও বলেন, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি জাতীয়তাবাদী সমমনা জোট ‘বাকশাল দিবস’ পালন করবে। ওইদিন বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, যুগ্ম সম্পাদক খোকন চন্দ্র দাস, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মহাসচিব নাসিম খান, বিকল্পধারার মহাসচিব শাহ মো. বাদল, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ফখরুজ্জামান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকীসহ জোট নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে ড. ফরিদুজ্জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সেটি মৎস্য ভবনের সামনে গিয়ে শেষ হয়।

সুত্র জাগো

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

আরও...