বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:১১
৩৭৬
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)-এর আয়োজনে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র বরিশাল বিভাগীয় আন্ত:জেলা পর্বের প্রতিযোগিতা শুরু হয়েছে।
আজ সকাল ১০টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) খোন্দকার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক এসএম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, মেজর মোঃ ইফতেখার আলম (পিএসসি), জেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মো: ইউনুস (সাবেক সংসদ সদস্য), জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি মোঃ হোসেন চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ হোসাইন আহমেদ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের নেতৃবৃন্দ ও ৬ জেলা থেকে অংশ গ্রহণকারী খেলোয়াড় প্রমূখ।
জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে গেমসের উদ্বোধনের পর ফুটবল ও কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে সকালে ফুটবল প্রথম ম্যাচে তরুণ বিভাগে বরিশাল জেলা দলকে পরাজিত করে পটুয়াখালী জেলা দল। অপর ম্যাচে পিরোজপুরকে পরাজিত করে ভোলা জেলা দল।
তরুণী বিভাগে প্রথম ম্যাচে বরিশালের কাছে হেরে গেছে পটুয়াখালী। অপর ম্যাচে পিরোজুপর হারায় ভোলা জেলা দলকে।
আন্ত:উপজেলা পর্ব থেকে উঠে আসা বরিশাল বিভাগের ৬ জেলার অনুর্ধ্ব-১৭ বছর বয়সী তরুণ-তরুণীরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ বিভাগের চারটি ইভেন্ট ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন ও কারাতে।
ব্যাডমিন্টন ও এ্যাথলেটিকস অনুষ্ঠিত হবে বরগুনা জেলা স্টেডিয়ামে।
সুত্র বাসস
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক