অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

যুব গেমস: বরিশাল বিভাগীয় আন্ত:জেলা পর্যায়ের উদ্বোধন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:১১

remove_red_eye

৩৯৫

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)-এর আয়োজনে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র বরিশাল  বিভাগীয় আন্ত:জেলা পর্বের প্রতিযোগিতা শুরু হয়েছে। 
আজ সকাল ১০টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। 
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) খোন্দকার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক এসএম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, মেজর মোঃ ইফতেখার আলম (পিএসসি), জেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মো: ইউনুস (সাবেক সংসদ সদস্য), জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি মোঃ হোসেন চৌধুরী। 
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ হোসাইন আহমেদ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের নেতৃবৃন্দ ও ৬ জেলা থেকে অংশ গ্রহণকারী খেলোয়াড় প্রমূখ। 
জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে গেমসের  উদ্বোধনের পর  ফুটবল ও কারাতে  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে সকালে ফুটবল  প্রথম ম্যাচে তরুণ বিভাগে বরিশাল জেলা দলকে  পরাজিত করে  পটুয়াখালী  জেলা দল।  অপর ম্যাচে পিরোজপুরকে  পরাজিত  করে ভোলা জেলা দল।  
তরুণী বিভাগে প্রথম ম্যাচে বরিশালের  কাছে হেরে গেছে  পটুয়াখালী।  অপর ম্যাচে পিরোজুপর  হারায় ভোলা জেলা দলকে।
আন্ত:উপজেলা  পর্ব থেকে  উঠে আসা  বরিশাল বিভাগের ৬ জেলার অনুর্ধ্ব-১৭ বছর বয়সী  তরুণ-তরুণীরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে  অনুষ্ঠিত হবে এ বিভাগের  চারটি ইভেন্ট ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন ও কারাতে।
ব্যাডমিন্টন ও এ্যাথলেটিকস অনুষ্ঠিত হবে  বরগুনা জেলা স্টেডিয়ামে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...