বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:১৩
৩৭২
আইসিসি অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ধারা অক্ষুন্ন রেখেছে বাংলাদেশ দল। দুই ব্যাটার আফিয়া প্রত্যাশা ও স্বর্ণা আকতারের ব্যাটিং এবং পেসার মারুফা আকতারের বোলিং নৈপুন্যে প্রথম নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ^কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ।
আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১০ রানে হারিয়েছে শ্রীলংকাকে। এই জয়ে সুপার সিক্সের দ্বারপ্রান্তে পৌঁছে গেল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছিলো অস্ট্রেলিয়াকে।
প্রত্যাশা ও স্বর্ণার জোড়া হাফ-সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। প্রত্যাশা ৫৩ ও স্বর্ণা ৫০ রান করেন। জবাবে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৫ রান করে ম্যাচ হারে শ্রীলংকা।
বেনোনির উইলোমুর পার্ক বি ফিল্ডে এ’ গ্রুপের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দলকে দারুন এক সূচনা এনে দেন দুই ওপেনার প্রত্যাশা ও মিস্টি শাহা। ৬৭ বলে ৭৫ রান তুলেন তারা।
১২তম ওভারের প্রথম বলে দলীয় ৭৫ রানে আউট হন প্রত্যাশা। ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৫৩ রান করে আউট হন তিনি। একই ওভারের তৃতীয় বলে প্যাভিলিয়নে ফেরা আরেক ওপেনার চার-ছক্কাহীন ২৪ বলের ইনিংসে ১৪ রান করেন।
দলীয় ৭৯ রানে দুই ওপেনারকে হারানোর পর দারুন এক জুটি গড়েন দিলারা আকতার ও স্বর্ণা। শেষ ৫১ বলে অবিচ্ছিন্ন ৮৬ রান যোগ করেন তারা। তাতেই ২ উইকেটে ১৬৫ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। মারমুখী মেজাজে ১৭৯ স্ট্রাইক রেটে ২৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৫০ রান করেন স্বর্না। ৩টি চার ও ১টি ছক্কায় ২৭ বলে অপরাজিত ৩৬ রান করেন দিলারা।
শ্রীলংকাকে ১৬৬ রানের টার্গেট দিয়ে প্রথম ওভারের চতুর্থ বলে উইকেট নেন বাংলাদেশের মারুফা। চতুর্থ ওভারে শ্রীলংকা শিবিরে দ্বিতীয় আঘাত হানেন দিশা। ২৪ রানে ২ উইকেট হারানোর পর জোড়া হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকাকে লড়াইয়ে রাখেন বিশমি গুনারতেœ ও দেউমি বিহঙ্গা। ৯৬ রানের জুটি গড়ে ফেলেন তারা।
১৭তম ওভারে গুনারতেœ ও বিহঙ্গার জুটি ভাঙ্গেন মারুফা। ৪৪ বলে ৫৫ রান করা বিহঙ্গাকে নিজের দ্বিতীয় শিকার বানান মারুফা। এপর পর আরো আত্মবিশ^াসী হয়ে উঠে বাংলাদেশ। শেষ পর্যন্ত শ্রীলংকাকে ৪ উইকেটে ১৫৫ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের বোলারার। গুনারতেœ ৫৪ বলে ৬০ রানের অপরাজিত থাকেন। মারুফা ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন প্রত্যাশা।
আগামী ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
সুত্র বাসস
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক