অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ইউক্রেনের জন্যে ভারি অস্ত্র সরবরাহের আভাস ন্যাটোর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:১৪

remove_red_eye

৪৭৭

পশ্চিমা দেশগুলোর কাছ থেকে কিয়েভ আরো ভারি অস্ত্র আশা করতে পারে। ন্যাটো রোববার এ কথা বলেছে।
এদিকে ইউক্রেনের একটি শহর দখলের দাবি করায় রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তার বাহিনীর প্রশংসা করেছেন।
ন্যাটো মহাসচিব জেনারেল জেন্স স্টলেনবার্গ বলেছেন, কিয়েভের অনুরোধের প্রেক্ষিতে ইউক্রেন তার মিত্রদের কাছ থেকে আরো ভারি অস্ত্র আশা করতে পারে।
কিয়েভে অস্ত্র সরবরাহের জন্যে গঠিত সমন্বয় গ্রুপ চলতি সপ্তাহে বৈঠকে বসবে। এর আগে জার্মানীর আন্ডেলস্বাট ডেইলিকে স্টলেনবার্গ বলেছেন, সম্প্রতি কিয়েভকে ভারি যুদ্ধাস্ত্র দেয়ার যে অঙ্গীকার করা হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। নিকট ভবিষ্যতে আমি আরো বেশি আশা করি।
এদিকে পূর্ব ইউক্রেনের সোলেদার দখলের কয়েকদিন পর পুতিন একে বড়ো ধরনের সাফল্য বর্ণনা করে তার বাহিনীর প্রশংসা করেছেন।
 রোববার সম্প্রচারিত এক সাক্ষাতকারে পুতিন আরো বলেন,  সবকিছুতে ইতিবাচক গতিশীলতা রয়েছে। সবকিছুই পরিকল্পনা অনুযায়ী চলছে। আমি আশা করি, যোদ্ধারা আরো একবার আমাদের খুশি করবে।
চলতি সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, তারা সোলেদারকে মুক্ত করার কাজ সম্পন্ন করেছে।
কিন্তু ইউক্রেন দাবি করেছে, সেখানে যুদ্ধ চলছে।
এদিকে ইউক্রেনের দিনিপ্রো শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জন নিহত ও আরো ৩৪ জন নিখোঁজ রয়েছে। এ হামলার বিষয়ে রুশ জনগণের ‘কাপুরুষোচিত নীরবতা’র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।
তিনি বলেছেন, এই সন্ত্রাসী হামলার পর সারা বিশ্ব থেকে আমরা সমবেদনামূলক বার্তা পেয়েছি।
তিনি শনিবার পশ্চিমা দেশগুলোর কাছে আরো অস্ত্র দেয়ার অনুরোধ জানিয়ে বলেছেন, রুশ সন্ত্রাস কেবলমাত্র যুদ্ধক্ষেত্রেই থামানো যেতে পারে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...