বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:১৮
৪৫৩
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো’র পূবাঞ্চলে একটি গির্জায় রোববার বোমা হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছে। ইসলামিক ষ্টেট জিহাদিরা এই হামলার দায় স্বীকার করেছে।
কঙ্গোর সামরিক মুখপাত্র অ্যান্টনি মুয়ালুশাই বলেছেন, উগান্ডা সীমান্তবর্তী শহর কাসিন্দির (নর্থ কিভু প্রদেশ) পেন্টেকোস্টাল গির্জায় এই ‘সন্ত্রাসী ঘটনা’ ঘটে। বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে মৃতের সংখ্যা জানানো হয় পাঁচজন।
তবে কঙ্গোতে উগান্ডার সামরিক অভিযান পরিচালনাকারি দলের মুখপাত্র বিলাল কাতাম্বা রোববার সন্ধ্যায় বলেছেন, বিস্ফোরণে ১৬ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। তিনি আরো বলেন, ‘আক্রমণকারীরা হামলা চালানোর জন্য একটি আইইডি ব্যবহার করেছিল এবং আমরা সন্দেহ করছি এডিএফ এ হামলার পিছনে রয়েছে।’ এএফপি নিহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
কঙ্গোর যোগাযোগ মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় বলেছে যে, আক্রমণটি স্পষ্টতই অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)- দ্বারা পরিচালিত হয়েছিল। গোষ্ঠীটিকে ইসলামিক স্টেট গ্রুপ মধ্য আফ্রিকায় তার সহযোগী হিসেবে দাবি করে।
ডিআরসি’র পূর্বাঞ্চলে ১২০ টিরও বেশি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে এডিএফ অন্যতম ভয়ঙ্কর গ্রুপ। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অনেকগুলি আঞ্চলিক যুদ্ধের উত্তরাধিকার যা শতাব্দীর শুরুতে বিশাল দরিদ্র দেশে ছড়িয়ে পড়ে।
এডিএফ’র বিরুদ্ধে হাজার হাজার কঙ্গোর নাগরিককে হত্যার ও উগান্ডায় বোমা হামলা চালানোর অভিযোগ রয়েছে। এডিএফ কর্মীরা অতীতে নর্থ কিভুর বিভিন্ন শহরে বোমা স্থাপন করেছিল।
বিশেষ পর্যবেক্ষণ গ্রুপ সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, রোববার সন্ধ্যায়, ইসলামিক স্টেট গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে । এই ঘটনায় প্রায় ২০ জন লোক নিহত হয়।
সেনাবাহিনীর মুখপাত্র মুয়ালুশাই জানান, হামলার পর কেনিয়ার একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত