বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই মার্চ ২০১৯ দুপুর ০২:৩৪
৯১৬
বাংলার কণ্ঠ প্রতিবেদকনিষেধাজ্ঞার সময় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর জেলেদের বিকল্প কর্ম-সংস্থানের মাধ্যমে উন্নয়নের লক্ষে মৎস্য ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে ভোলার শহরের ক্রিষ্টাল ইন হোটেলের হল রুমে কোস্ট ট্রাস্টের ইকোফিশ প্রকল্পের আয়োজনে ভোলা সদরের অর্ধ শতাধিক পুরুষ ও নারী জেলেদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কোস্ট ট্রাস্টের সিনিয়র সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম।
ভোলা কোস্ট ট্রাস্টের সহ-সমন্বয়কারী সোহেল মাহমুদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা কেন্দ্রীয় ক্ষুদ্র মৎস্য সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, ওয়াল্ডফিশ বাংলাদেশের রিসার্স এ্যাসোসিয়াড অংকুর মোহাম্মদ ইমতিয়াজ, ভোলার খামার ব্যবস্থাপক মোঃ জাকির হোসেনসহ প্রমূখ।
এসময় অনুষ্ঠানে বাংলা টিভি ও জাগো নিউজ টুয়েন্টিফোর ডট কম’র ভোলা প্রতিনিধি জুয়েল সাহা, দৈনিক বাংলার কণ্ঠের স্টাফ রিপোর্টার এম শরীফ আহমেদসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থি ছিলেন।
এসময় বক্তারা বলেন, নদীতে মাছ শিকার না করতে পারলেও জেলেরা এখন অসহায় ও মানবেতর জীবন যাপন করে না। ভোলার জেলেরা এখন অনেক সচেতন হয়েছে। তারা কোস্ট ট্রাস্টের ইকোফিশ প্রকল্প থেকে প্রশিক্ষণ ও বিভিন্ন ধরণের সহযোগিতা নিয়ে বিকল্প কর্ম সংস্থানের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করছে।
উল্লেখ্য, ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মাছের অভয়শ্রম হওয়ায় এসময় নদীতে সব ধরণের মাছ শিকার, আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুতের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার । নদীতে মাছ শিকার করতে না পারায় এসময় গুলোতে জেলেরা মানবেতর জীবন কাটায়। এসময় জেলেদের বিকল্প কর্ম সংস্থানের মাধ্যমে জেলেদের স্বাবলম্বী করে যাচ্ছে এ প্রকল্প।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত