অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের অপ-প্রচারের অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৩ রাত ০৯:৩৫

remove_red_eye

৪২২

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে চরমানিকা ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের অপ-প্রচারের অভিযোগ পাওয়া গেছে। সোমবার মাদ্রাসা শিক্ষক ফরিদ উদ্দিন সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন।
মাদ্রাসা শিক্ষক ফরিদ উদ্দিন অভিযোগ করেন, চর আইচা মৌজার ৫৫০নম্বর খতিয়ানে ২০২১সনে তিনি সত্তার থেকে ৩১ শতাংশ জমি খরিদ করে ভোগ দখলে আছেন। ২০০৩সনে অবসর প্রাপ্ত শিক্ষক নুরুল আমিন তার পিতা আলমগীর বেপারীর নিকট ২৫ শতাংশ জমি বিক্রি করেন। কিন্তু নুরুল আমিন আলমগীর বেপারীকে তার জমিতে দখল না দিয়ে এওয়াজ বন্টকের মাধ্যমে তার ভাইদের জমিতে দখল দেন। সম্প্রতি তার ভাইরা ঐ জমি থেকে তাদেরকে দখল উচ্ছেদ করায় থানাসহ স্থানীয় শালিসের  সিদ্বান্তে তাদেরকে জমি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত দেয়া হয়েছে। একারণে তারা নুরুল আমিন থেকে ক্রয়কৃত খতিয়ানের দাগভুক্ত জমিতে অবস্থান নিয়েছেন। কিন্তু শিক্ষক নুরুল আমিন গংরা  সিদ্ধান্ত না মেনে জমি দখলের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তিনি দাবী করেন, নুরুল আমিন ক্রয়কৃত ৮২শতাংশ জমির বাহিরে আরো ১০শতাংশসহ ৯২শতাংশ জমি ভোগ দখলে রেখেছেন।
অভিযোগের বিষয়ে অবসর প্রাপ্ত শিক্ষক নুরুল আমিন বলেন, জমি দাতা সাত্তারের খতিয়ানে জমি না থাকলেও চরমানিকার তহসিলদার মারুফ হোসেন  ফরিদ মাস্টারকে ৩১শতাংশ জমির নামজারী খতিয়ান দিয়েছেন। যার বিরুদ্ধে মিসকেইছ চলমান আছে। ফরিদ মাস্টার ওই খতিয়ান পেয়ে আমাদেরকে হয়রানি করছেন।
তহসিলদার মারুফ হোসেন জানান, খতিয়ানটি ভুলবসত হয়েছে। যা বাতিলের প্রস্তাব করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...