বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই মার্চ ২০১৯ সকাল ১১:২৭
১১৪৩
কাতারে ফুটবল বিশ্বকাপ নিয়ে এখনও পশ্চিমাদের সমালোচনার শেষ নেই। মুসলিম প্রধান দেশ, মরুভূমি, অতিরিক্ত গরম এমন সব অভিযোগে মধ্যপ্রাচ্যের ধনকুব দেশটিকে কখনোই এগিয়ে রাখেনি ইউরোপীয়রা। তবে ২০২২ আসরের আয়োজকদের নতুন প্রধান নির্বাহী নাসের আল খাত্তার জানিয়ে দিলেন, বিনোদন ও আতিথেয়তায় কাতার বিশ্বকাপ ছাপিয়ে যাবে পূর্বের সবকিছুকে। হবে অবিস্মরণীয়।
সম্প্রতি দায়িত্বপ্রাপ্ত নাসের প্রতিশ্রুতি দেন, দূর দুরান্ত থেকে খেলা দেখতে আসা সমর্থকরা এই দেশে ভিন্নরকম কিছুর অভিজ্ঞতা নেবে। যা হবে অসাধারণ। তিনি পরিষ্কার করে জানিয়ে দেন, ডেলিভারি ও লিগেসির (এসসি) জন্য সুপ্রিম কমিটি ও বিশ্বকাপের আয়োজক কমিটি ভক্ত-সমর্থকদের জন্য উপভোগ করার মতো প্রচুর আয়োজন করছে।
নাসের বলেন, ‘সুপ্রিম কমিটি ও স্টেকহোল্ডাররা সমর্থকদের বিশেষ সুবিধে দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। নিঃসন্দেহে এখানকার বিনোদন, আতিথেয়তা ও খাবারের মান অসাধারণ হবে।’
‘মরুভূমিতে সমর্থকদের বিশেষ মনোযোগ আনতে আমরা পুরো আসরেই ভিন্ন কিছুর চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি তাদের উপভোগের জন্য অতুলনীয় কিছু করা হচ্ছে।’
এদিকে কাতারের মতো মুসলিম প্রধান দেশে ‘অ্যালকোহল’ (মদ) কেনা ও খরচের ওপর বেশ সীমাবদ্ধতা রয়েছে। এ নিয়ে ২০২২ বিশ্বকাপের জন্য অনেক মানুষই চিন্তায় রয়েছেন। তবে খাত্তার এমন বিষয় নিয়ে সমর্থকদের আশ্বস্ত করে জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন ভক্তরা সকল ধরনের সুবিধাই পাবেন।
তিনি বলেন, ‘অ্যালকোহলের বিষয়টি যখন সামনে আসে, তখন গণমাধ্যম সবসময়ই এটি নিয়ে মাথাচাড়া দিয়ে বসে। হ্যাঁ, কাতার সবসময়ই একটি রক্ষণশীল দেশের তালিকায় পড়ে। তবে আমাদের ডিএনএতে আতিথেয়তার বিষয়টি রয়েছে। আমরা নিশ্চিত করতে পারি মানুষ এখানে ভ্রমণে এসে সেরা সুবিধাটাই পাবে।’
‘আমরা জানি কিছু মানুষের সংস্কৃতির সঙ্গে অ্যালকোহল পান করাটা মিশে আছে। এটি কাতারে বৈধ। তবে অন্য দেশগুলো থেকে এটির এখানে বেশ সীমাবদ্ধতা রয়েছে। তবে এটি এখানে পাওয়া যাবে। বিশ্বকাপ চলাকালীন নির্দিষ্ট স্থানে ভক্তরা এটি পান করতে পারবে।’
এদিকে গুঞ্জন ছড়াচ্ছে কাতার বিশ্বকাপ থেকেই ৩২ দল থেকে ৪৮টি দল অংশগ্রহণ করবে। তবে আল খাত্তার জানান, এখন পর্যন্ত আয়োজক কমিটির সঙ্গে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি জানিয়ে দেন, আমরা ৩২ দলের ব্যাপারেই এগিয়ে যাচ্ছি।
২০২২ সালের ২১ নভেম্বর থেকে ২২তম বিশ্বকাপ আসর বসবে কাতারে। যার পর্দা নামবে ১৮ ডিসেম্বর। মোট ১২টি ভেন্যুতে আসরটি সম্পন্ন হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত