অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তরুণরাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলবে : স্পিকার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৩ রাত ০৯:৩০

remove_red_eye

৪১৪

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণরাই দেশ ও সমাজের প্রাণশক্তি এবং ভবিষ্যত নেতৃত্ব। তরুণদের গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ‘স্মার্ট বাংলাদেশ’। 
তিনি আজ রাজধানীর লা মেরিডিয়ানে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২২’এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন। 
এসময় স্পিকার শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন।
তিনি বলেন, ‘প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রদানের মহতী উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা নিশ্চিত করছে যা প্রশংসনীয়। বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা উপভোগ করছে। এসময় শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ অত্যন্ত যুগোপযোগী। শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক।’
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে তরুণ প্রজন্মকে কাজে লাগানোর আহবান জানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে নারী শিক্ষায় রেকর্ড অগ্রগতি লক্ষ্যনীয়। চিকিৎসা শিক্ষায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের মায়েদের মোবাইলে শিক্ষাবৃত্তির টাকা পৌঁছে যাচ্ছে। আজ এদেশের শিক্ষাক্ষেত্রে অগ্রগতি বিশ্বজুড়ে প্রশংসনীয়। এসময় শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা প্রদানে সকলে মিলে কাজ করে যাওয়ার আহ্বান জানান স্পিকার। 
স্পিকার বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার কাজ করছে। কৃষকবান্ধব কর্মসূচি, নারী ও শিশুবান্ধব কর্মসূচি গ্রহণের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি বাস্তবায়নে সরকার সচেষ্ট। কমিউনিটি ক্লিনিক, উপজেলা হাসপাতাল ইত্যাদি সরকারি উদ্যোগের পাশাপাশি প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের হাসপাতাল নির্মাণের উদ্যোগ যুগোপযোগী। স্মার্ট গভর্নেন্স, স্মার্ট কমিউনিটি, স্মার্ট সিটিজেন তথা স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। 
প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সিইও ইকবাল আনোয়ার শুভেচ্ছা বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...