অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

‌সব ‘বোয়িং-৭৩৭ ম্যাক্স’ গ্রাউন্ড করে রাখার নির্দেশ চীনে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মার্চ ২০১৯ সকাল ১১:০০

remove_red_eye

১১২৪

ঢাকা:
ইথিওপিয়ান এয়ারলাইন্সের ‘বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮’ প্লেন বিধ্বস্ত হয়ে ১৫৭ আরোহীর সবই নিহত হওয়ার পর একই মডেলের ফ্লাইট নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে চীন। দেশটির সরকার এ মডেলের ৯৭টি প্লেন বিমানবন্দরে গ্রাউন্ড করে রাখার নির্দেশ দিয়েছে।

সোমবার (১১ মার্চ) সকালে চীনা সিভিল অ্যাভিয়েশন এডমিনিস্ট্রেশন বিবৃতিতে জানিয়েছে, নিজেদের বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ মডেলের সব প্লেন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত উড্ডয়ন থেকে বিরত থাকবে। আর নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

উড্ডয়নের কিছুক্ষণ পরই রোববার (১০ মার্চ) ইথিওপিয়ান বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ প্লেন বিধ্বস্ত হয়। শুধু তা-ই নয়, এর কয়েকমাস আগেও একই মডেলের প্লেন বিধ্বস্ত হয় ইন্দোনেশিয়ায়। দেশটির লায়ন এয়ারলাইন্সের নতুন ওই প্লেনটিও উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়ে ১৮৯ আরোহী নিহত হয়েছিলেন। ঘন ঘন এ মডেলটির বড় দুর্ঘটনায় টনক নড়েছে চীনের। তারা বলছে, আকাশপথে নিরাপত্তা রক্ষায় চীন ‘জিরো টলারেন্স নীতি’ অবলম্বন করবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, একই মডেলের ইথিওপিয়ান এয়ারলাইন্সের ভয়াবহ দুর্ঘটনাটি দ্বিতীয়বারের মতো হওয়ায় বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ মডেলের সব প্লেন নিয়ে সতর্কতা জারি করেছে চীন।

বিবৃতিতে চীন প্রশাসন জানিয়েছে, সম্প্রতি বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ মডেলের যে দু’টি প্লেন বিধ্বস্ত হয়েছে, এর একটি নতুন ছিল। এছাড়া দু’টি প্লেনই উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। তাই এ মডেল নিয়ে তারা একটু উদ্বিগ্ন।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ মডেলের প্লেনগুলো আপাতত উড়বে না। প্রস্তুতকারী কোম্পানি বোয়িং এবং মার্কিন ফেডারেল অ্যাভিয়েশনের সঙ্গে যোগাযোগ করা হবে। তারা প্লেনগুলোর ‘ফ্লাইট নিরাপত্তা’ দিলেই আবার সেগুলো উড়বে। এমন একটি সতর্কতার জন্যই এ উদ্যোগ।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের প্লেন দুর্ঘটনার নির্দিষ্ট কারণ এখনও পাওয়া যায়নি। এছাড়া ইথিওপিয়ান এবং লায়ন এয়ারের এ দু’টি প্লেন দুর্ঘটনার মধ্যে সরাসরি সংযোগের (একই কারণে) কোনো প্রমাণ নেই।

আরও পড়ুন>> ত্রুটিতে ‘বোয়িং-৭৩৭ ম্যাক্স’ প্লেন বিধ্বস্ত হতে পারে!

এদিকে, নিজেদের বহরে থাকা বোয়িংয়ের একই মডেলের সব প্লেনের ফ্লাইট বন্ধ করেছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির টুইটার আইডিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ মডেলের সব প্লেন গ্রাউন্ড করা থাকবে।

আবার ফ্লাইদুবাইসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ বহরের ওপর ‘আস্থা’ রেখে ফ্লাইট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে।

রোববার সকালে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার বোলে বিমানবন্দর থেকে ফ্লাইট ‘ইটি৩০২’ উড়াল দেওয়ার ছয় মিনিটের মধ্যেই ৮টা ৪৪ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনটি স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে অবতরণের কথা ছিল।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...