বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:২৭
৪৮৯
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক রোববার বলেছেন, তার দেশ রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনে জার্মানির তৈরি লিওপার্ড ট্যাঙ্ক পাঠানোর জন্য পোল্যান্ডকে অনুমোদন দিতে প্রস্তুত রয়েছে। তবে, এক্ষেত্রে ওয়ারশ যদি এমন অনুরোধ জানায়, তাহলে তারা এ অনুমতির পদক্ষেপ নেবে বলে তিনি জানান। খবর এএফপি’র।
প্যারিসে ফ্রাঙ্কো-জার্মান সম্মেলনের পর ‘এলসিআই টেলিভিশন’ক বেয়ারবক বলেন, ‘যদি আমাদের প্রশ্ন করা হয়, তাহলে আমরা এ পথে বাধা হয়ে দাঁড়াবো না।’
এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা জানি যে এই ট্যাঙ্কগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং এ কারণেই আমরা এখন আমাদের অংশীদারদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমাদের নিশ্চিত করতে হবে যে মানুষের জীবন রক্ষা করা হয়েছে এবং ইউক্রেনের ভূখ- মুক্ত হয়েছে।
সোশ্যাল ডেমোক্রেট চ্যান্সেলর ওলাফ স্কোলজের ক্ষমতাসীন জোটে গ্রীনদের প্রতিনিধিত্বকারী বেয়ারবক বলেন, পোল্যান্ড এখনও আনুষ্ঠানিক অনুরোধ জানায়নি।
বার্লিনের নিজস্ব মজুত থেকে কিছু লিওপার্ড ট্যাঙ্ক ইউক্রেনের কাছে পাঠানোর জন্য কিয়েভের চাপের বিরোধিতা করার পর তিনি এমন মন্তব্য করলেন।
এদিকে পোল্যান্ড জানিয়েছে, তারা কিয়েভকে ১৪টি লিওপার্ড ট্যাঙ্ক সরবরাহ করবে। তবে প্রধানমন্ত্রী মাতেউস মোরাইউকি বলেছেন, যেসব দেশের কাছে এসব ট্যাঙ্ক রয়েছে তারা তা ইউক্রেনের কাছে পাঠাতে পারে কি-না সে ব্যাপারে তিনি বার্লিনের ‘স্পষ্ট বিবৃতির’ জন্য অপেক্ষা করছেন।
তিনি তাদের নিজস্ব ট্যাঙ্ক ইউক্রেনে পাঠাতে জার্মানির অস্বীকৃতিকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছেন।
তিনি পিএপি সংস্থাকে বলেছেন, ইউক্রেন সংঘাতে ‘প্রতিদিন নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে।’
শনিবার এক যৌথ বিবৃতিতে বাল্টিক রাষ্ট্রের তিন পররাষ্ট্রমন্ত্রী জার্মানিকে ‘এখনই ইউক্রেনে লিওপার্ড ট্যাঙ্ক সরবরাহ করার জন্য আহ্বান জানিয়েছেন।’
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, পশ্চিমাদের কাছে ইউক্রেনকে ভারী ট্যাঙ্ক দেওয়া ছাড়া ‘কোন বিকল্প নেই।’
সূত্র বাসস
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক